এক্সপ্লোর

Virat And Babar: বিরাটের সঙ্গে বাবরকে এক সারিতে রাখাই উচিত না, বলছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার

Aswin On Babar: বিরাট কোহলি নিজে গত ১ বছর ধরে সেভাবে রানের মধ্যে নেই। শতরান পাননি। বাবরকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাকি ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। আবার তাঁর সঙ্গেই মাঝে মাঝে একই সারিতে রাখা হয়েছে বাবর আজমকেও। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও এশিয়ার অন্য়তম সেরা ব্যাটার। বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোরের মধ্য়ে কেন, স্মিথ, রুটের সঙ্গে রয়েছেন বিরাটও। কিন্তু এঁদের মধ্যে বাবরকে না রাখা হলেও প্রাক্তন পাক অধিনায়ককে অনেকেই বিরাটের সমান মানের ব্য়াটার বলে উল্লেখ করেছেন। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ও ক্রিকেট বিশেষজ্ঞরা। 

তবে ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনো করেন বাবর আজমকে একেবারেই বিরাটের সঙ্গে একই সারিতে রাখা উচিত না। নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে কথা বলেছিলেন অশ্বিন। বাবরকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্য়াচগুলোর জন্য বাদ দেওয়া হয়েছে খারাপ ফর্মের জন্য়। অশ্বিন বলছেন, ''আমি নিশ্চিত যদি বাবর সুযোগ পায় তবে ফের রান করবে। বড় রান করবে। কিন্তু আমার মনে হয় বিরাট ও বাবরের মধ্য়ে যে তুলনা টানা হয়, তা এবার বন্ধ হওয়া উচিত। আমার মতে বিরাটের সঙ্গে এক সারিতে কোনওভাবেই আসে না বাবর।''

অনিল কুম্বলের পর ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক আরও বলেন, ''আমি দুঃখিত। আমি বাবরকে একজন অসাধারণ ব্যাটার মনে করি। কিন্তু যদি বিরাটের সঙ্গে তুলনা আসে, তবে বিরাট অনেক অনেক এগিয়ে ওর থেকে। এমন এমন পরিস্থিতিতে, এমন চ্যালেঞ্জের মুখে, চাপ নিয়ে, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাট রান করেছে, যা বিশ্ব ক্রিকেটে এই সময়কালে কেউ করেছে বলে আমার মনে হয় না। যদি বিরাটের কাছাকাছি কেউ আসে, তবে টেস্টে সেই ব্যক্তিটি হতে পারে জো রুট।''

গত ২ বছরে টেস্টে একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি বাবর আজম। সূত্রের খবক, প্রাক্তন পাক অধিনায়ককে ফের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯ সালে শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন বাবর। শুধু বাবরই নন। বাদ দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকেও। পাকিস্তান নির্বাচক মণ্ডলীর সদস্য আকিব জাভেদ জানিয়েছিলেন, ''পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করে আমরা বাবর, শাহিন, নাসিম ও সরফরাজকে বিশ্রাম দিয়েছি। আমরা নিশ্চিত এই বিশ্রাম এসব ক্রিকেটারদের ফিটনেস, ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।''

আরও পড়ুন: ঘন কালো মেঘে ঢাকা আকাশ, থামছেই না বৃষ্টি, নির্ধারিত সময়ে শুরু হল না ভারত বনাম নিউজিল্য়ান্ড টেস্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget