এক্সপ্লোর

NZ vs WI: বল হাতে স্বপ্নের ২০২৫, ইতিহাস গড়লেন আরসিবির নতুন ফাস্ট বোলার

Jacob Duffy: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজ়ে মোট ২৩ উইকেট নিয়ে সিরিজ় সেরা হলেন জেকব ডাফি।

মাউন্ট মাঙ্গানুই: বল হাতে এই বছরটা তাঁর জন্য খানিকটা স্বপ্নের মতোই কেটেছে। এই স্বপ্নের বছরের শেষটা রেকর্ড গড়েই করলেন তিনি। তিনি জেকব ডাফি (Jacob Duffy)। নিউজ়িল্যান্ডের ফাস্ট বোলার। সদ্যই তাঁকে আইপিএলের নিলামে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই জেকব ডাফিই এবার ইতিহাস গড়লেন। 

মাউন্ট মাঙ্গানুইতে আজই ওয়েস্ট ইন্ডিজ় বনাম নিউজ়িল্যান্ডের (NZ vs WI) তিন ম্যাচের টেস্ট সিরিজ় সমাপ্ত হয়েছে। তৃতীয় টেস্টে ৩২৩ রানের বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ় ২-০ নিজেদের নামে করেছে কিউয়িরা। নিউজ়িল্যান্ডের এই সিরিজ় জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগর তিনি। সিরিজ়ে মোট ২৩ উইকেট নিয়েছেন জেকব ডাফি। শেষ ইনিংসেও পাঁচ উইকেট নেন তিনি। এর সুবাদেই নতুন ইতিহাস রচনা করলেন ডান হাতি ফাস্ট বোলার।

চলতি বছরে মোট ৮১টি উইকেট নিয়েছেন ডাফি। টেস্টে ১৬.২ গড়ে ২৫টি, ২১.৪৮ গড়ে ওয়ান ডেতে ২১টি এবং ১৫.০৯ গড়ে টি-টোয়েন্টিতে ৩৫টি উইকেট নিয়েছেন। বিশ্বের দ্বিতীয় সেরা (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) টি-টোয়েন্টি বোলার তিনি। তাঁর গুণমুগ্ধ আর অশ্বিনও। মাত্র দুই কোটি টাকায় আরসিবির ডাফিকে কেনার প্রশংসাই করেছেন ভারতীয় কিংবদন্তি বোলার। সেই ডাফির নতুন ইতিহাস।

তাঁর নেওয়া এক ক্যালেন্ডার বর্ষে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৮১টি উইকেটই কোনও নিউজ়িল্যান্ড বোলারের সর্বকালের সর্বোচ্চ। স্যর রিচার্ড হ্যাডলির চার দশক পুরনো ৮০ উইকেটের রেকর্ড ভেঙে এই নতুন ইতিহাস গড়লেন তিনি।

তৃতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে ৪৬১ রানের লক্ষ্য ছিল। ম্যাচের পঞ্চম দিনের শুরুটা কোনও উইকেট না হারিয়ে ৪৩ রানে করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম ইনিংসে কেভাম হজদের লড়াই দেখে অনেকেই মনে করেছিলেন দ্বিতীয় ইনিংসেও তেমন লড়াইটা চোখে পড়বে। ম্যাচ জিততে না পারলেও, অন্তত ড্র করার জন্য জোরকদমে লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ়। তবে চ্যালেঞ্জিং পিচে কিউয়ি বোলারদের পঞ্চম দিনে সামলাতে নাজেহাল হয় ওয়েস্ট ইন্ডিজ়।

পিচে ফাটল থাকায় একদিকে যেমন বাউন্সারের তারতম্য দেখা যাচ্ছিল, তেমনই বল স্পিনও হচ্ছিল। শেষমেশ ডাফিদের দুরন্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ক্যারিবিয়ান দল। ৮৭ রানের ওপেনিং পার্টনারশিপের পর ৫১ রানেই ১০ উইকেট হারিয়ে ফেলে ম্যাচ ও সিরিজ় খোয়ায় রস্টন চেজ়ের দল। ২৩ উইকেট নিয়ে সিরিজ় সেরা হন জেকব ডাফি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget