এক্সপ্লোর

INDW vs AUSW: জলে গেল রিচা, দীপ্তির দুরন্ত ইনিংস, মুনির সুবাদে ৯ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া

Indian Women's Cricket Team: ১৭১ রান করেও খারাপ বোলিং ও ফিল্ডিং ফলে প্রথম ওয়ান ডে হারল ভারতীয় মহিলা দল।

মুম্বই: ভারতের বিরুদ্ধে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (Australia vs India 1st T20I) খেলতে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া মহিলা দল। ওপেনার বেথ মুনির অপরাজিত ৮৯ রানের ইনিংসের সুবাদে ভারতকে সহজেই ১১ বল ও নয় উইকেট হাতে রেখেই হারিয়ে দিলেন অজিরা। বাংলার রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মার (Deepti Sharma) লড়াকু ইনিংস জলে গেল।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব বাড়তে পারে, এই চিন্তাভাবনা থেকেই সম্ভবত অজিরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শেফালি ভার্মার সুবাদে ভারতীয় দল ইনিংসের শুরুটা দুরন্তভাবে করে। মাত্র ১০ বলেই ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তবে জেমাইমা রডরিগেজ শূন্য রানে আউট হওয়ায় পাওয়ার প্লের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান তোলে ভারত। স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর শেফালির মতো গতিতে রানে করতে ব্যর্থ হন। দুই তারকা যথাক্রমে ২২ বলে ২৮ ও ২৩ বলে ২১ রান করে আউট হন।

রিচা-দীপ্তি ঝড়

৭৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতের হয়ে প্রথমে প্রতিআক্রমণটা হানেন বাংলার রিচা ঘোষ। মাত্র ২০ বলে রিচার ৩৬ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। রিচা আউট হওয়ার পর দীপ্তি শর্মা ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ানোর দায়িত্ব দেন। দীপ্তি মাত্র ১৫ বলে আটটি চারের সহায়তায় ৩৬ রান করেন। দেবিকা বৈদ্য নিজের ২৫ রানের ইনিংসে উভয়কেই যোগ্য সঙ্গ দেন। ভারত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। অজিদের হয়ে এলিস পেরি সর্বাধিক দুই উইকেট নেন।

সহজ জয়

১৭৩ রান একেবারেই সহজ লক্ষ্য ছিল না। তবে ভারতীয় বোলারদের সাধারণ বোলিং এবং দুর্বল ফিল্ডিং অজিদের কাজ কিছুটা হলেও সহজ করে দেয়। ৫৭ বলে অপরাজিত ৮৯ রান করেন মুনি। অজি অধিনায়ক অ্যালেক্সা হিলি ২৩ বলে ৩৭ রান করেন। অজি অলরাউন্ডার থালিয়া ম্যাকগ্রা ৪০ রানে অপরাজিত থাকেন। সহজেই জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: 'এ' দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন বাংলার ঈশ্বরণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget