এক্সপ্লোর

Rinku Singh engagement: নতুন ইনিংসের শুরু, বাগদান সেরে ফেললেন রিঙ্কু সিংহ

Rinku Singh: রিঙ্কু সিংহের বাগদত্তা উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সাংসদ।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সদস্য তথা কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ রিঙ্কু সিংহ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়ও তিনি। এবার সেই রিঙ্কু সিংহই (Rinku Singh) জীবনের নতুন ইনিংস শুরু করলেন। বাগদান সারলেন তিনি। পাত্রীও কিন্তু পরিচিত মুখ। কে তিনি? তাঁর নাম প্রিয়া সরোজ (Priya Saroj) 

রিঙ্কু বা প্রিয়া কারুর তরফেই কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি কোনও ঘোষণা করা হয়নি। তবে তাঁদের বাগদানের খবর হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিঙ্কুর চর্চিত বাগদত্তা কে? কি তাঁর পরিচয়? সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক।

 

প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল সেরেছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া।

রিঙ্কু সিংহের ব্যাকগ্রাউন্ড অবশ্য সম্পূর্ণ ভিন্ন। অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা রিঙ্কু একসময় পেটের দায়ে খেলাই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন। তাঁর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন। একসময় তো ঘর চালানোর জন্য রিঙ্কুকে ঝাড়ুদারের কাজও করতে হয়েছে। তবে আইপিএল তাঁর ভাগ্য বদলে দেয়। প্রথমবার পাঞ্জাব কিংস তাঁকে দলে নিলেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে আইপিএলে খেলার সুযোগ করে দেয়। 

সাময়িক ব্যর্থতার পর তরুণ রিঙ্কু নিজের দক্ষতা প্রমাণ করেন। যশ দয়ালের বিরুদ্ধে ২০২৪ সালের আইপিএলে নাগাড়ে পাঁচ ছক্কা হাঁকিয়ে রিঙ্কুর ম্যাচ জেতানো তো এখন ইতিহাসের পাতায়। জাতীয় টি-টোয়েন্টি দলে এখন নিয়মিতই জায়গা পান রিঙ্কু সিংহ। তিনি ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়েও জাতীয় দলে জায়গা পেয়েছেন। সেই সিরিজ়ে নিজের প্রভাব বিস্তারের জন্য এবার সচেষ্ট হবেন তারকা ক্রিকেটার।   

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে দশ দফা নিয়মাবলী! কী কী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget