এক্সপ্লোর

Pant meet Dhawan: তারকা সাক্ষাৎ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফ্রেমবন্দি ধবন-পন্থ

Indian Cricket Team: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে পন্থের। সেখানেই ধবন ও পন্থের সাক্ষাৎ হল।

বেঙ্গালুরু: গত বছরের শেষের দিকে এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে ভারতীয় দলের তারকা ক্রিকেটার এখনও ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি। জোরকদমে চলছে তাঁর রিহ্যাব প্রক্রিয়াও। এই রিহ্যাব চলাকালীনই সদ্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পন্থের সঙ্গে দেখা হয়ে গেল শিখর ধবনের (Shikhar Dhawan)।

ধবন এবং পন্থ উভয়েই দীর্ঘদিন ভারতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়েও খেলেছেন। দুই তারকা আইপিএলে দিল্লি ক্যাপটালসের হয়ে সাজঘরও ভাগ করেছেন। দুই তারকার সম্পর্ক বেশ মিষ্টিমধুর। তাই স্বাভাবিকভাবেই বেঙ্গালুরু এনসিএতে সাক্ষাৎকারের পর দুইজনকে হাসিখুশি মেজাজেই দেখা যায়। শিখর ধবন নিজের সোশ্যাল মিডিয়াতে দুই তারকার পাশাপাশি দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে ধবন লেখেন, 'আগের থেকে অনেক ভালভাবে ফিরলাম। আবারও তোমার দেখা পাওয়ায় আমি খুবই খুশি ঋষভ পন্থ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

 

ছবিতে নিজের পায়েই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবশ্য তাঁর জান পায়ে একটি ব্যান্ডেজ জড়ানো ছিল। প্রসঙ্গত, সেই চোটের পর পন্থ কবে মাঠে ফিরবেন সেই নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে পন্থ যে এবারের আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। চোট সারিয়ে তিনি আবার কবে মাঠে ফিরতে পারেন, সেই দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। শুধু পন্থের সঙ্গেই নয়, আরেক ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ধবন।

ড্রুরি হিরো ভোগলে

ফুটবল জগতের প্রসিদ্ধ ধারাভাষ্যকার পিটার ড্রুরি (Peter Drury)। লিওনেল মেসির বিশ্বজয়ের মুহূর্ত থেকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে এএস রোমার ঐতিহাসিক প্রত্যাবর্তন, চিরস্মরণীয় একাধিক মুহূর্তকে নিজের ধারাভাষ্যের মাধ্যমে আরও জীবন্ত করে তুলতে ড্রুরির জুড়ি মেলা ভার। সেই প্রখ্যাত ইংরেজ ধারভাষ্যকারের 'হিরো' কে জানেন? তিনি আর কেউ নন, 'ক্রিকেটের ভয়েস' হিসাবে পরিচিত হর্ষ ভোগলে (Harsha Bhogle)।

ঠিক যেমন নিজের ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের বিভিন্ন স্মরণীয় মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠা করেন হর্ষ, তেমনই ড্রুরির আওয়াজে ফুটবলের বিভিন্ন মুহূর্ত আরও প্রাণবন্ত হয়ে উঠেন। সামনের সপ্তাহে এই দুই তারকা ধারাভাষ্যকারই সাক্ষাৎ করতে চলেছেন। আসন্ন সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। সেই ম্যাচে ধারাভাষ্য দিতে বিলেতে উপস্থিত থাকবেন হর্ষ। পিটার আবার থাকেন লন্ডনেই। এই সময়েই দুই তারকা ধারাভাষ্যকারের সাক্ষাৎ হতে চলেছে।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget