এক্সপ্লোর

Rishabh Pant Injury Update: পন্থের শারীরিক অবস্থার আপডেট দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন দিল্লির ক্রিকেট সংস্থার সভাপতি

Rishabh Pant: দিল্লি ক্রিকেট সংস্থার (DDCA) তরফেও পন্থের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়ে তাঁকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

নয়াদিল্লি: শুক্রবার সকালেই ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার (Rishabh Pant Car Accident) খবর সামনে আসে। পন্থের দুর্ঘটনার কথা শুনে নড়েচড়ে বসেছে ক্রিকেটবিশ্ব। ভিভিএস লক্ষ্মণ থেকে পন্থের আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, সকলেই ভারতীয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। এবার দিল্লি ক্রিকেট সংস্থার (DDCA) তরফেও পন্থের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়ে তাঁকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

পন্থের পাশে ডিডিসিএ

দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) সচিব সিদ্ধার্থ সাহিব আগেই জানিয়েছিলেন, 'আমরা সকলেই ঋষভ পন্থের পরিস্থিতি চিন্তিত। তবে তিনি এখন স্থিতিশীল। ডিডিসিএ-তে আমরা সবসময় ওর শারীরিক অবস্থার আপডেট রাখছি এবং ওর দ্রুত সুস্থতা কামনা করছি।' ডিডিসিএর সভাপতি রোহন জেটলি পন্থকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, 'প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঋষভ পন্থ বর্তমানে স্থিতিশীল। হাসপাতালের তরফে শীঘ্রই মেডিক্যাল বুলেটিনের মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার আপডেট জানানো হবে। ঋষভ পন্থ আমাদের কাছে পরিবারের মতো এবং ডিডিসিএর তরফে এক্ষেত্রে সমস্তরকম সহযোগিতা করা হবে।'

গাড়ি দুর্ঘটনা

উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে। 

ঋষভ পন্থের মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠও। শোনা যাচ্ছে, ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হতে পারে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে জানা গিয়েছে, আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রয়োজনে ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হবে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। চোটের কারণে ঋষভ পন্থকে বিরতি দিয়েছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে কপালে, পিঠে ও পায়ে আরও চোট রয়েছে। 

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে পন্থ, সুস্থতা কামনা করে ট্যুইট লক্ষ্মণ, বিলিংসদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget