এক্সপ্লোর

Rishabh Pant: হুইলচেয়ার, ক্রাচের কথা ভাবলেই এখনও শিউরে ওঠেন মৃত্যুঞ্জয়ী পন্থ

Rishabh Pant Injury: আইপিএলে দিল্লিকে প্লে অফে তুলতে না পারলেও নিজে ২২ গজে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্য়ের ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন।

লন্ডন: কোনওদিন আর প্রিয় ২২ গজে ফিরতে পারবেন কি না, সেটাই তো জানতেন না। আর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় উড়ে গিয়েছেন। তার আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নেতৃত্বভারও সামলেছেন। কিন্তু গাড়ি দুর্ঘটনার সেই বিভীষিকা এখনও টাটকা ঋষভ পন্থের স্মৃতিতে। বিশ্বকাপের জন্য আমেরিকার বিমান ধরার আগে প্রাক্তন সতীর্থ শিখর ধবনের সঙ্গে এক আড্ডায় নিজের জীবনের সবচেয়ে খারাপ সময়ের কথাই মনে করলেন তরুণ এই উইকেট কিপার ব্যাটার। পন্থ বলছেন, ''সেই গাড়ি দুর্ঘটনা আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে। ওই ঘটনাটি ঘটার পর আমি  তো আদৌ আর বাঁচব কি না, বুঝতে পারছিলাম না। কিন্তু ঈশ্বরই আমাকে বাঁচিয়ে দিয়েছেন।''

আইপিএলে দিল্লিকে প্লে অফে তুলতে না পারলেও নিজে ২২ গজে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্য়ের ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। পন্থ বলছেন, ''দুর্ঘটনা ঘটার পর সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছিল। আমি বিমানবন্দরেও আর যাওয়র সাহস পেতাম না। হুইলচেয়ার, ক্রাচে লোকে দেখবে, এটা ভেবেই শিউরে উঠতাম। অসহ্য শারীরিক যন্ত্রণাও ছিল গত কয়েক মাস। ঠিক করে দাঁতও মাজতে পারিনি। ভেবেছিলাম আর কখনও হয়ত ২২ গজেও ফিরতে পারব না।''

গত আইপিএলে খেলতে পারেননি। বিশ্বকাপ, এশিয়া কাপ কোনও টুর্নামেন্টেই অংশ নিতে পারেননি। কারণ তখন ঠিকভাবে হাঁটতেই পারতেন না। অবশেষে এবারের আইপিএলে মাঠে ফিরলেন তিনি। কেমন ছিল সেই অভিজ্ঞতা? ঋষভ বলছেন, আমার মনে হয় ওই সময়টা আমার জন্য আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বজায় রাখা ছিল সব চেয়ে জরুরি। অনেকেই সেই সময় আমার পাশে ছিল। অনেকের মেসেজ পেয়েছি। আমার জন্য প্রার্থনা করেছেন সবাই। কিন্তু আমাকে নিজের ফিটনেসটা বজায় রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়েছিল। তবে এদিন পরে ক্রিকেটে ফেরার পরে আমি বেশ আনন্দ উপভোগ করছিলাম। কোনও বাড়তি চাপ আমি অনুভব করিনি।''

গত আইপিএলে ১৩ ম্য়াচ খেলে মোট ৪৪৬ রান করেছেন পন্থ। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৮৮। ১৫৫-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দিল্লির এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। তিনটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পন্থের সঙ্গে স্যামসনকেও প্রথম পনেরোয় বেছে নিয়েছেন নির্বাচকরা। আশা করা যায় পন্থই একাদশে প্রথম সুযোগ পাবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার

ভিডিও

Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE
Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget