এক্সপ্লোর

IND vs NZ 1st Test: পিচের চরিত্র বুঝতে ব্যর্থ... কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে কোণঠাসা হয়ে দায় স্বীকার অধিনায়ক রোহিতের

Rohit Sharma: অধিনায়ক রোহিত শর্মার মতে ভারতের সামনে চ্যালেঞ্জটা কঠিন, তবে এই চ্যালেঞ্জের দরকারও ছিল বটে।

বেঙ্গালুরু: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের (IND vs NZ 1st Test) প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। তবে দ্বিতীয় দিনে বৃষ্টির আশঙ্কার মাঝেও শুরু হয় খেলা। মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে দিনশেষে ১৩৪ রানে এগিয়ে রয়েছে কিউয়িরা। হাতে রয়েছে ৭ উইকেট। ম্যাচে সম্পূর্ণ কোণঠাসা রোহিত (Rohit Sharma) বাহিনী। দলের এহেন পরিস্থিতির জন্য দায় স্বীকার করলেন অধিনায়ক স্বয়ং।

দ্বিতীয় দিনেৎ খেলাশেষে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত জানান পিচ বুঝতে তাঁর ভুল হয়েছে। তিনি বলেন, 'পিচে তো কোনও ঘাস ছিল না, তাই আমরা ভেবেছিলাম বলে যা করার, প্রথম দুই সেশনেই করবে। আর ম্যাচ যত গড়াবে ততই বল ঘুরবে। ভারতের মাটিতে প্রথম সেশন খুব গুরুত্বপূর্ণ হয়। তারপর থেকেই স্পিনাররা ম্যাচে প্রভাব বিস্তার করে। কুলদীপ যাদব পাটা পিচে প্রচুর উইকেট নিয়েছে। আমরা ভেবেওছিলাম যে এই পিচ আরও পাটা হবে। নিঃসন্দেহে এটা বোঝার ভুল, আমি ঠিকভাবে পিচের চরিত্র বুঝতে পারিনি। তার জন্যই আমরা আজ এই পরিস্থিতিতে রয়েছি।'  

রোহিতের মতে পরিকল্পনার বাস্তবায়নে খামতি রয়ে গিয়েছে। 'আপনারা আমাদের ৪৬ রানে আউট হয়ে যাওয়াটা নিয়ে কথা বলতেই পারেন। সিমারদের জন্য পিচে মদত ছিল এবং সেটা সামলাতে প্রয়োজন ছিল সঠিক পরিকল্পনা। আমরা তো এমন পিচে আগেও সাফল্য পেয়েছি। সব ব্যাটাররাই নিজেদের পরিকল্পনা নিয়ে নেমেছিল। তবে অনেক সময়ই পরিকল্পনার বাস্তবায়ন হয় না। এটা আমাদের একটা খারাপ দিন ছিল। তবে এমন ম্যাচ আমরা আগেও খেলেছি। এটা নিঃসন্দেহে একটা কড়া চ্যালেঞ্জ হতে চলেছে এবং সত্যি বলতে এই চ্যালেঞ্জটা প্রয়োজনীয় ছিল।'

এরই মাঝে গোদের ওপর যেন বিষফোঁড়া পন্থের চোট। অস্ত্রোপচার হওয়া ডানহাঁটুতেই ফের চোট পেয়েছেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শেষ লগ্নে পন্থ মাঠ ছাড়লে কিপিং করেন ধ্রুব জুরেল। রোহিত শর্মা সাংবাদিকদের জানান, গাড়ি দুর্ঘটনায় পন্থের যে হাঁটু গুরুতর জখম হয়েছিল, একাধিক অস্ত্রোপচার করতে হয়েছিল, সেই হাঁটুতেই চোট পেয়েছেন পন্থ। তাঁর হাঁটু বেশ ফুলে রয়েছে। এই খবর কিন্তু ভারতের জন্য বেশ উদ্বেগজনক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'প্রস্তুত...' ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দলে ব্রাত্য তারকার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget