এক্সপ্লোর

Rohit Sharma: নিজের প্রায় ৫ কোটি টাকার গাড়ির ক্ষতি করে বসলেন রোহিত শর্মা! অপমানের জবাব দেওয়ার প্রস্তুতি?

India vs Australia: অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা জোর কদমে অনুশীলন করছেন। শুক্রবার তিনি শিবাজি পার্কে প্রায় ২ ঘণ্টা ধরে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করেন।

মুম্বই: তাঁর হাত থেকে ওয়ান ডে দলের নেতৃত্বের গুরুদায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পরেও। তবে ভারতের ওয়ান ডে দলে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন হিটম্যান।

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা জোর কদমে অনুশীলন করছেন। শুক্রবার তিনি শিবাজি পার্কে প্রায় ২ ঘণ্টা ধরে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করেন। রোহিত পুল শট থেকে শুরু করে কাট শটেরও অনুশীলন করেন। তিনি স্পিন বোলিংয়ের বিরুদ্ধেও প্র্যাক্টিস করেন। স্পিনারদের বিরুদ্ধে তিনি স্কুপ এবং স্লগ সুইপ শটের প্র্যাক্টিস করেন। এই অনুশীলন সেশনটির সঙ্গে যুক্ত কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি অনেকে বলাবলি শুরু করেছেন যে, রোহিত এমন একটি শট মেরেছেন, যা তাঁর দামি ল্যাম্বারগিনি উরুস গাড়িতে গিয়ে লেগেছে। গাড়ির ক্ষতিও হয়েছে।

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, রোহিত শর্মা লেগ সাইডে একটি বড় শট মারছেন। রোহিতের ব্যাটিং দেখতে আসা ভক্তরা এই শটের জন্য খুব চিৎকার করেন এবং কিছু লোক দাবিও করেন যে, এই বলটি রোহিতের গাড়িতে গিয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে একজন ব্যক্তি বলেছেন, "নিজের গাড়িরই ক্ষতি করলেন।" এবিপি লাইভ বাংলা যদিও এই কথার সত্যতা যাচাই করেনি যে, বলটি রোহিত শর্মার গাড়িতে গিয়েছে লেগেছে কি না। জানিয়ে রাখা যাক, ল্যাম্বরগিনি উরুস গাড়ির দাম ৪ কোটি ৫৭ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি ৪০ লক্ষ টাকা পর্যন্ত হয়।

রোহিত শর্মাকে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। তার ৭ মাস পর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন, যা ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ায়। এটাও জানিয়ে রাখা যাক যে, রোহিত শর্মা এখন আর অধিনায়ক নন, সম্প্রতি ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর শুভমন গিলকে ওয়ান ডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছেন।

অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে বলেছিলেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে তাঁর খুব ভাল লাগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা ৪৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫৭.৩১-এর দুর্দান্ত গড়ে ২৪০৭ রান করেছেন। ক্যাঙ্গারুদের বিরুদ্ধে তিনি ওয়ান ডে-তে ৮টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget