এক্সপ্লোর

Rohit Sharma: ধর্মশালায় দুরন্ত শতরানে গাওস্কর, দ্রাবিড়ের কৃতিত্বে ভাগ বসালেন রোহিত শর্মা

IND vs ENG 5th Test: ধর্মশালায় ১০৩ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক রোহিত।

ধর্মশালা: টেস্ট সিরিজ়ের শুরুর দিকে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন ওপেনার জেফ্রি বয়কট দাবি করেছিলেন তিনি নিজের কেরিয়ারের সেরা সময় পার করে ফেলেছেন। তবে সমালোচনাকে ফের একবার স্টেডিয়ামের বাইরে ফেললেন 'হিটম্যান' রোহিত শর্মা (Rohit Sharma)। ধর্মশালায় ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) দুরন্ত শতরানের ইনিংস খেললেন রোহিত। ১০৩ রান করেন রোহিত।

১৫৪ বলে নিজের কেরিয়ারের ১২তম টেস্ট শতরান হাঁকালেন রোহিত। এটা এই সিরিজ়ে তাঁর কেরিয়ারের দ্বিতীয় শতরান। এই সেঞ্চুরির সুবাদেই দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর ও রাহুল দ্রাবিড়ের কৃতিত্বে ভাগ বসালেন ভারতীয় অধিনায়ক। ওপেনার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এটি রোহিতের কেরিয়ারের চতুর্থ শতরান। ভারতীয় হিসাবে যা সর্বকালের সর্বোচ্চ। এক্ষেত্রে রোহিত সুনীল গাওস্করের কৃতিত্বে ভাগ বসালেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে রোহিতের এটি ৪৮তম শতরান ছিল। ভারতীয় হিসাবে যা সর্বকালের তৃতীয় সর্বাধিক। রাহুল দ্রাবিড়ের রেকর্ডে এক্ষেত্রে ভাগ বসালেন রোহিত। এই তালিকায় ১০০টি সেঞ্চুরি করে অবশ্যই একে সচিন, ৮০টি সেঞ্চুরি করে কোহলি দ্বিতীয়। ২০২১ রোহিতই টেস্টে ভারতের হয়ে সর্বাধিক ছয়টি শতরান করেছেন। এই রেকর্ডেই লাল বলের ক্রিকেটে রোহিতের দক্ষতা প্রমাণ করার জন্য যথেষ্ট। 

দিনের শুরুটা ভারতীয় দল এক উইকেটের বিনিময়ে ১৩৫ রান থেকে। দিনের শুরু থেকেই দুই ব্যাটার দুরন্ত ছন্দে ছিলেন। ১০ ওভারের মধ্যেই ৫০ রান যোগ করে দিনের শুরুতেই নিজেদের মনোভাব পরিস্কার করে দগেয়ে ভারত। বিশেষ করে শুভমন গিল দারুণ আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। মার্ক উডের বিরুদ্ধে এক রান নিয়ে ৬৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন গিল। দেখতে দেখতে দুইজনেই নিজেদের শতরানের দিকে অগ্রসর হন। রোহিতকে এদিন একেবারে ভয়ডরহীনভাবে নিজের ছন্দেই ব্যাট করতে দেখা যায়। অল্পের জন্য শোয়েব বশিরের বলে জীবনদান পেলেও, তাতে খুব একটা ভ্রুক্ষেপ করেননি রোহিত।

খুব সহজেই রোহিত ১৫৪ বলে নিজের ১২তম শতরান পূরণ করেন। এটি ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের চতুর্থ টেস্ট শতরান, যা ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ। কিংবদন্তি সুনীল গাওস্করের কৃতিত্বে ভাগ বসালেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় রাহুল দ্রাবিড়ের সমান ৪৮টি শতরান হয়ে গেল রোহিতের। ওই একই ওভারে বশিরের বিরুদ্ধে চার মেরে নিজের শতরান পূরণ করেন গিলও।

রোহিত, শুভমনের দাপটে ভারত লাঞ্চে ৪৬ রানে এগিয়ে যায়। তবে লাঞ্চের পরে ইংল্যান্ড অধিনায়ক বহুদিন পর বল হাতে তুলে নিয়েই রোহিতের অফ স্টাম্প ভেঙে তাঁর ইনিংস সমাপ্ত করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যাচ শুভমনের, প্রশংসা করতে গিয়ে রোহিতের ক্ষত খুঁচিয়ে দিলেন গাওস্কর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget