এক্সপ্লোর

Rohit Sharma: সিডনি টেস্টে নিজেই না খেলতে চেয়েছিলেন রোহিত, আগরকর, গম্ভীকে নাকি জানিয়েও দিয়েছিলেন

IND vs AUS: এমনকী তাঁর নিজের ফর্মও একেবারে তলানিতে। মেলবোর্ন টেস্টের পর তো ড্রেসিংরুমের অশান্তির আবহও ফুটে উঠছে। এই পরিস্থিতিতে সিডনি টেস্টের আগেই এমন খবর প্রকাশ্যে বেরিয়ে এল।

সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) পারথের পর এবার সিডনি টেস্টেও ভারত অধিনায়ক হিসেবে দেখা যাবে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টেই বুমরার নেতৃত্বে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এরপরের তিনটি টেস্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলেছে ভারত। দুটো হার ও একটি ম্য়াচ ড্র হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এমনকী তাঁর নিজের ফর্মও একেবারে তলানিতে। মেলবোর্ন টেস্টের পর তো ড্রেসিংরুমের অশান্তির আবহও ফুটে উঠছে। এই পরিস্থিতিতে সিডনি টেস্টের আগেই এমন খবর প্রকাশ্যে বেরিয়ে এল। সেখানেই জানা যাচ্ছে যে নির্বাচক প্রধান অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরকে নাকি রোহিত বলে দিয়েছেন যে তিনি সিডনি টেস্টে খেলতে চান না।

ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন গৌতম গম্ভীর। সাধারণত ভারতীয় দলের অধিনায়কই ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে থাকেন। কিন্তু এক্ষেত্রে কোচ গম্ভীর এসেছিলেন। তখনই মোটামুটি আন্দাজ করা গিয়েছিল যে হয়ত রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছিল। গম্ভীর জানান, ''রোহিত শর্মার সঙ্গে কোনওকিছুই হয়নি। আর আমি মনে করি না যে কোনও কিছু ট্র্যাডিশনাল হয়। রোহিত ভালই আছে।''

গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট। কাল উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।'

অনেকেই রোহিতের একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন। বর্ডার গাওস্কর ট্রফিতে তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন রোহিত। অধিনায়ক হিসাবে মাঠে তাঁর শরীরী ভাষা নিয়েও প্রশ্ন উঠছে। প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া যেমন সাফ জানিয়ে দিয়েছেন, সিডনি টেস্টের একাদশ থেকে রোহিতকে বাদ দিলে বলার কিছু থাকবে না।

সিডনি টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলনে রোহিতকে কিছুটা নিষ্প্রভ দেখিয়েছে বলেই খবর। সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করেন। তারপর ড্রাইভের শ্যাডো প্র্যাক্টিস করেন, ফুটবলও খেলেন। উল্লেখ্য, শেষ ২ দুটো বর্ডার গাওস্কর ট্রফিতে ২০১৭-১৮ মরশুমে ও ২০২০-২১ মরশুমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget