এক্সপ্লোর

Rohit on Shikhar: 'রুম শেয়ার থেকে মাঠে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়া...' শিখর ধবনের অবসরে রোহিতের আবেগঘন পোস্ট

Rohit Sharma-Shikhar Dhawan: রোহিত এবং শিখর দুইজনে মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৩ ইনিংসে মোট ৬৯৮৪ রান করেছেন। গড় ৪০.৮৪। সর্বকালের সর্বোচ্চ তালিকায় দুইজনের পার্টনারশিপ রানের নিরিখে ১৬ নম্বরে।

নয়াদিল্লি: দীর্ঘদিন দুইজনে একসঙ্গে জাতীয় দলের হয়ে কাঁধ কাঁধ মিলিয়ে ব্যাট করতে নেমেছেন। নতুন বলে প্রতিপক্ষের ফাস্ট বোলারদের গোলাগুলি সামলেছেন। দুইজনের একজন অবসর নিচ্ছেন, আর অপরজন কোনও বার্তা দেবেন না, তাও আবার হয় না কি! কথা হচ্ছে শিখর ধবন (Shikhar Dhawan) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে। সদ্যই, শনিবার, ২৪ অগাস্ট অবসর ঘোষণা করেছেন শিখর। তাঁর অবসরে এক আবেগঘন বার্তা লিখলেন রোহিত।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিখরের সঙ্গে বিভিন্ন সময়ের একাধিক ছবি শেয়ার করেন রোহিত। ছবিটির ক্যাপশনে শিখরকে আসল জাট দাবি করে ভারতীয় অধিনায়ক লেখেন, 'রুম শেয়ার থেকে শুরু করে মাঠে অবিস্মরণীয় কিছু মুহূর্ত ভাগ করে করে নিয়েছি আমরা। তুমি সবসময় অপরপক্ষে দাঁড়িয়ে থাকা আমার কাজ সহজ করে দিয়েছ। আসল জাট তুমিই।' রোহিতের এই আবেগঘন পোস্টে ফের একবার শিখর এবং তাঁর বন্ধুত্বের কথা ফুটে উঠল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

দুইজনের মধ্যেকার এই বোঝাপড়া ক্রিকেট ময়দানও কিন্তু সাফল্যের অন্যতম কারণ হয়ে উঠে। ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত-শিখর বহুদিন দুরন্ত পারফর্ম করেছেন। রোহিত এবং শিখর দুইজনে মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৩ ইনিংসে মোট ৬৯৮৪ রান করেছেন। গড় ৪০.৮৪। সর্বকালের সর্বোচ্চ তালিকায় দুইজনের পার্টনারশিপ রানের নিরিখে ১৬ নম্বরে। একসঙ্গে মিলে সর্বোচ্চ ২১০ রান যোগ করেছেন দুই তারকা ক্রিকেটার। ওয়ান ডে ফর্ম্যাটেই দুই তারকা ওপেনার হিসাবে বেশি সফল। 

৫০ ওভারের ফর্ম্যাটে শিখর ও রোহিত জুটি হিসাবে সর্বকালের অষ্টম সর্বাধিক ৫১৯৩ রান যোগ করেছেন। ১৮টি শতরান ও ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ রয়েছে তাঁদের। ওয়ান ডেতেই তাঁদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ আসে। ইনিংসের শুরুতে যেখানে রোহিত খানিক সময় নিয়ে সেট হওয়ার জন্য খেলতেন, সেখানে শিখর শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রানের গতি বজায় রাখতেন। তবে দুইজনকে আর ওয়ান ডেতে একসঙ্গে খেলতে দেখা যাবে না।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিজের বায়োপিকে কাকে দেখতে চান? সোজাসাপ্টা উত্তর দিলেন সদ্য অবসর নেওয়া শিখর ধবন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget