এক্সপ্লোর

IND vs ENG 4th Test: অর্ধশতরান করেই আউট রোহিত, ফিরেছেন যশস্বী, রজতও, মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ১১৮/৩

Rohit Sharma: ৫৫ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।

রাঁচি: চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলল। মধ্যাহ্নভোজের বিরতিতে টিম ইন্ডিয়ার বর্তমান স্কোর ১১৮/৩। শুভমন গিল ১৮ ও রবীন্দ্র জাডেজা নয় রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ম্যাচ ও সিরিজ় জিততে ভারতের আর ৭৪ রানের প্রয়োজন।

এদিন ভারতীয় দল দিনের শুরুটা বিনা উইকেটে ৪০ রান থেকে করে। শুরুটা খানিকটা দেখে শুনেই করেন দুই ভারতীয় ওপেনার যশস্বী ও রোহিত শর্মা (Rohit Sharma)। ১১তম ওভারে ভারতীয় দল অর্ধশতরানের গণ্ডি পার করে। দিন কিছুটা এগোতেই ভারতীয় ওপেনাররাও আরও আগ্রাসী মেজাজে ব্যাট করা শুরু করেন। গোটা সিরিজ় জুড়েই যশস্বী অনবদ্য ফর্মে রয়েছেন। এই ইনিংসেও তিনি ভালই ব্যাট করছিলেন। ওপেনিং পার্টনারশিপ ভাঙার উদ্দেশ্যে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাতে বল দেন। এর আগেও চলতি সিরিজ়ে যশস্বীকে আউট করেছেন স্টোকস। এদিনও তাঁর স্পিন ফাঁদেই ধরা দিলেন তরুণ ভারতীয় ওপেনার।

বড় শট মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি যশস্বী। শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো জেমস অ্যান্ডারসন সামনের দিকে ঝাঁপ মেরে দুরন্ত এক ক্যাচ ধরেন। তাঁকে দেখলে কে বলবে যে ইংল্যান্ড তারকার বয়স ৪০ পেরিয়েছে। রোহিত অবশ্য মাথা ঠান্ডা রেখে ৬৯ বলে নিজের কেরিয়ারের ১৭তম অর্ধশতরান পূরণ করেন। কিন্তু হাফসেঞ্চুরির পর আর বেশিদূর এগোতে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত।

 

৫৫ রানে টম হার্টলির বিরুদ্ধে বড় শট হাঁকাতে গিয়ে স্টাম্প আউট হন ভারতীয় অধিনায়ক। তবে ইতিমধ্যেই শতরানের গণ্ডি কিন্তু পার করে ফেলেছে টিম ইন্ডিয়া। ক্রিজ়ে আপাতত জাডেজা এবং গিল উপস্থিত। ভারতীয় দলকে ম্যাচ জেতানোর জন্য এই দুই খেলোয়াড়ের মধ্যাহ্নভোজের পরেও খানিকটা সময় ব্যাটিং করাটা খুবই প্রয়োজনীয়। তাঁরা সেটা করতে পারে কি না, সেটাই এবার দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ট্রফি কালেক্টার হওয়ার আগে টিকিট কালেক্টার, ভাইরাল ধোনির প্রথম নিয়োগপত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget