এক্সপ্লোর

Rohit Sharma Wife: 'তোমাকে আমার বলতে ভীষণ গর্ববোধ হয়', রোহিতের জন্য ভালবাসায় মুড়োনো বার্তা পাঠালেন কে?

Ritika Sajdeh on Rohit Sharma: প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারতীয় দল। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন।

বার্বাডোজ: রোহিত শর্মার প্রতি প্রেম নিবেদন করলেন এক তরুণ। রোহিতকে 'আমার' বলেও সম্বোধন করলেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তো বিবাহিত। তাঁর এক কন্যা সন্তানও রয়েছে। তাহলে কোন তরুণী এবার রোহিতের প্রেমে পড়লেন? না না, অবাক হওয়ার কিছু নেই। আসলে রোহিত শর্মার প্রেমে আরও বিভোর হয়েছেন তাঁর স্ত্রী রীতিকা। তাই নিজের সোশ্য়াল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সুন্দরী স্ত্রী। সেখানে নিজের প্রিয়তমকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিকা এমনও বলেছেন, ''তোমার আমার বলতে গর্ববোধ হয়''।

প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারতীয় দল। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। গত এক বছরে তিনবার আইসিসি ট্রফির ফাইনালে পৌঁছে এই প্রথম সাফল্য। স্বভাবতই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না হিটম্য়ান। মাঠে গড়াগড়ি খেয়েছেন। অঝোরে কেঁদেছেন। বার্বাডোজের মাটিও চেখে দেখেছেন। আর অবশ্যই এই পুরো সফরে পাশে পেয়েছেন স্ত্রী রীতিকাকে। রোহিতের সবসময়ের সঙ্গী। যখনই মাঠে রোহিত নামেন, ভিআইপি বক্সে স্বামীর ভাল পারফরম্য়ান্সের জন্য প্রার্থনা করতে দেখা যায় রীতিকাকে। শনিবার ট্রফি নিয়ে ডাগ আউটে ফিরেই স্ত্রী-কে জড়িয়ে ধরেছিলেন রোহিত। যেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। রীতিকা নিজের সোশ্য়াল মিডিয়াতে লিখেছেন, ''রো, আমি জানি এই মুহূর্তটা তোমার কাছে কতটা দামি। এই ফর্ম্য়াট, এই ট্রফি, এই বিশ্বকাপ, এই মানুষগুলোকে নিয়ে তুমি স্বপ্ন দেখছিলে। আমি জানি গত কয়েকমাসে তোমার জন্য লড়াইটা কতটা কঠিন ছিল। তোমার স্বপ্নপূরণ হওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমিও আবেগপ্রবণ হয়ে গিয়েছি। তোমার স্ত্রী হিসেবে আমি ভীষণ গর্বিত তুমি যা অর্জন করেছ এই খেলা থেকে। মানুষের এত ভালবাসা অর্জন করেছ। কিন্তু এই ফর্ম্য়াটে তোমার খেলা দেখতে যাঁরা ভালবাসে তাঁদের জন্যও খারাপ লাগছে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh)

এরপরই রীতিকা আরও লেখেন, ''আমি জানি, নিশ্চিতভাবেই তুমি অনেক ভেবেছ এই বিষয়টা নিয়ে। দলের স্বার্থে কোনটা ভাল হব, সে কথা ভেবেছ নিশ্চই। আমি তোমাকে ভীষণ ভালবাসি। আর তুমি আমার, এই কথাটা বলতে ভীষণ গর্ববোধ করি।''

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget