এক্সপ্লোর

Rohit Sharma: ৩৮ পেরিয়ে কেরিয়ারে প্রথমবার, ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন রোহিত

ICC Ranking: আইসিসি যে তালিকায় প্রকাশ করেছে বুধবার, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন হিটম্য়ান। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে তিন ম্য়াচে করেছেন ২০২ রান।

মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে তিনি যখন গেলেন, তখন তাঁকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসরের সম্ভাবনা, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে আদৌ সুযোগ পাবেন কি না ইত্যাদি ইত্যাদি। প্রথম ওয়ান ডে-তে ব্যর্থ হওয়ার পর সমালোচনা আরও তীব্র হচ্ছিল। তবে ব্যাট হাতে সবকিছুর জবাব দিয়েছিলেন শেষ দুটো ম্য়াচে। আর এবার ৩৮ বছর পেরিয়ে ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার বিশ্বের ১ নম্বর ব্যাটার হয়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে ক্রিকেটের ব্য়াটারদের তালিকায় (ODI Batter Ranking) টেক্কা দিলেন শুভমন গিলকে।

আইসিসি যে তালিকায় প্রকাশ করেছে বুধবার, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন হিটম্য়ান। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে তিন ম্য়াচে করেছেন ২০২ রান। একটি অর্ধশতরান ও একটি শতরানের ইনিংস খেলেছেন। সিডনিতে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩৩ তম শতরান হাঁকিয়েছিলেন রোহিত। যা আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ৫০ তম শতরান। 

রোহিত মোট ৩৬ রেটিং পয়েন্ট উন্নতি করেছেন। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ব্য়াটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন রোহিত। এর আগে ৮৮২ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছিলেন ২০১৯ বিশ্বকাপের সময়। কিন্তু সেবার ২ নম্বরে ছিলেন ক্রমতালিকায়। ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ৭৪৫ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন।

প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নেই নীতীশ রেড্ডি

কী হয়েছে নীতীশ কুমার রেড্ডির? এমনিতেই পেশির চোটে কাবু ছিলেন তিনি। সেই চোটই কি নতুন করে বাড়ল? ভারতীয় বোর্ডে খোঁজ নিয়ে জানা গেল, পুরনো চোট সারার আগেই নতুন করে চোট পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। বোর্ডের এক কর্তা বলছিলেন, 'ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ওর বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট লেগেছিল। সেই চোট অনেকটাই সেরে গিয়েছে। ওর রিহ্যাব চলছে। তবে খেলার মতো অবস্থায় চলে এসেছিল। তবে নতুন করে ফের চোট পেয়েছে নীতীশ।'

ফের কোথায় চোট লাগল? নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে বোর্ডের ওই কর্তা বললেন, 'ওর ঘাড়ে ফিক ব্যথা মতো লেগেছে। ঘাড় ঘোরাতে পারছে না। যে কারণে ওর নড়াচড়াই সীমিত হয়ে গিয়েছেনীচু হতে গেলেও কষ্ট হচ্ছে নীতীশের।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget