এক্সপ্লোর

Sachin Tendulkar Stand: সচিনের জন্মদিনে বিশেষ সম্মান, শারজায় উদ্বোধন হল তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ড

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকর শারজায় মোট ৪২টি ইনিংস খেলে ১৭৭৮ রান করেছেন সচিন। গড় ৪৮.০৫।

শারজা: গতকালই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জীবনের ক্রিজে অর্ধশতরান হাঁকিয়েছেন। সচিনের জন্মদিনে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ক্ষেত্রের লোকজন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তাঁর জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এবার তাঁর ৫০তম জন্মদিনেই শারজা ক্রিকেট স্টেডিয়ামের তরফে এক বিশেষ উপহার দেওয়া হল 'লিটল মাস্টার'-কে। শারজা ক্রিকেট স্টেডিয়ামের (Sharjah cricket stadium) এক স্ট্যান্ড সচিনের নামে নামাঙ্কিত করা হল।

শারজার সঙ্গে সচিনের সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর। ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সদ্যই সেই ইনিংসের ২৫ বছর সম্পূর্ণ হয়েছে। এই মাঠেই এছাড়াও বহু স্মরণীয় ইনিংস খেলেছিলেন সচিন। তিনি শারজায় মোট ৪২টি ইনিংস খেলে ১৭৭৮ রান করেছেন সচিন। গড় ৪৮.০৫। অজিদের বিরুদ্ধে ইনিংসই এই মাঠে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। তাই শারজা ক্রিকেট মাঠ কর্তৃপক্ষের তরফে তাঁকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হল।

শারজা ক্রিকেট স্টেডিয়ামের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'সচিন তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ড উদ্বোধন করতে পারাটা আমাদের কাছে ভীষণ গর্বের এবং স্মৃতিমেদুর। কিংবদন্তি ক্রিকেটার ৫০তম জন্মদিন ও মরুঝড় ইনিংসের ২৫ বছর পূর্তিতে এই স্ট্যান্ড উদ্বোধন করতে পারাটা গোটা বিষয়টিকে আরও বিশেষ করে তুলেছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sharjah Cricket Stadium (@sharjahcricketstadium)

 

সিডনিতে সচিনের গেট

সচিন তেন্ডুলকারের পঞ্চাশতম জন্মদিনে তাঁকে বিশেষভাবে সম্মানিত করল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। মাস্টার ব্লাস্টারের নামে গেট বসল অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়ামের মাঠে। সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারার (Brain Lara) নামাঙ্কিত গেট উন্মোচন করার হিসেবে বেছে নেওয়া হয়েছে মাস্টার ব্লাস্টারের জন্মদিনকে। পাশাপাশি এদিনই ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটে প্রথম শতরানের এদিনই ৩০ তম বছর।  ১৯৯৩ সালে আজকের দিনেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন লারা। সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারাই প্রথম দুই কিংবদন্তি যাঁরা অস্ট্রেলিয়ান না হয়েও তাঁদের নামাঙ্কিত গেট উন্মোচন হল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG unveils Lara-Tendulkar Gates)। 

আরও পড়ুন: শারজাতে সেই ঐতিহাসিক সেঞ্চুরির ২৫ বছর পূর্তি, কেক কেটে সেলিব্রেশন সচিনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget