এক্সপ্লোর

Sachin Tendulkar: শারজাতে সেই ঐতিহাসিক সেঞ্চুরির ২৫ বছর পূর্তি, কেক কেটে সেলিব্রেশন সচিনের

IPL 2023: এই মুহূর্তে সচিন তেন্ডুলকর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর। চলতি মরসুমেই আইপিএলে মুম্বইয়ের হয়েই অভিষেক হয়েছে সচিন পুত্র অর্জুনের।

মুম্বই: মাঝে আর ২ দিন। এরপরই জীবনের পঞ্চাশটি বসন্ত পার করে ফেলবেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের জন্মদিনের আগেই এক অন্য সেলিব্রেশন মেজাজে মাস্টার ব্লাস্টার। মুম্বইয়ে কাটলেন পেল্লাই কেকও। আসলে ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটলেন তিনি। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিনের অসংখ্য অনুরাগীও।

শারজায় সেই ঐতিহাসিক ইনিংস

সালটা ১৯৯৮। কোকাকোলা কাপের ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৫ রান বোর্ডে তুলেছিল অজি শিবির। বিশাল রানের লক্ষ্যমাত্রা। তার ওপর আবার ইনিংসের বিরতিতে ঝড় ওঠে শারজায়। যার জন্য ওভার ও লক্ষ্যমাত্রা কিছুটা কমে ভারতের জন্য। পরিবর্তিত লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬ ওভারে ২৭৭। সেই সময়কার দিনে বিশ্বের যে কোনও পিচে আড়াইশোর বেশি রান তাড়া করা বেশ কষ্টসাধ্য বিষয় মানা হত। কিন্তু ভারতীয় দল হাল ছেড়ে দেয়নি। সচিন ১৪৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন শারজার দর্শকদের। সেই সময় অস্ট্রেলিয়ার তারকাখচিত বোলিং লাইন আপে ছিলেন শেন ওয়ার্ন, ড্যামিয়েন ফ্লেমিং, মাইকেল কাসপ্রোয়িচের মতো তারকারা। কিন্তু তাঁদের বোলিংকেও সেদিন ক্লাবস্তরে নামিয়ে এনেছিলেন সচিন। একের পর এক দর্শনীয় শট। বেশ কয়েকবার গ্যালারিতে ফেললেন বল। ম্যাচের ৪৩ তম ওভারে যখন আউট হলেন সচিন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৩১ বলে ১৪৩ রান। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন সচিন।

সেই ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে সচিন বলেন, ''আমি এখনও বিশ্বাস করতে পারি না যে সেই ইনিংসটির ২৫ বছর হয়ে গেল। এখন আমার ২৫ বছরের মেয়ে ও ২৩ বছরের ছেলে রয়েছে। কীভাবে সময় চলে যায়, বোঝাই যায় না। আমরা প্রতিনিয়ত আরও অভিজ্ঞতাসম্পন্ন হই। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমাকে ক্রিকেটের ব্যাট হাতে তুলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই একটি জিনিসই সারাজীবন ভালবেসে গিয়েছি।''

উল্লেখ্য, সেই ম্যাচে ফ্লেমিংয়ের বলে সচিন যখন আউট হলেন, তখন ভারতের দরকার আর ১৮ বলে ৩৫ রান। যদিও শেষ পর্যন্ত আর কেউই দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ম্যাচে ২৬ রানে হেরে যায় ভারত। তবে রান রেটে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে ফাইনালে জায়গা করে নেয় ভারত। আর সচিনের মরুঝড়কেও ম্লান করে দেওয়া ইনিংস ক্রিকেটের ইতিহাসে সেরা ইনিংসগুলোর মধ্যে জায়গা করে নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget