এক্সপ্লোর

Sai Sudharsan: হতাশাজনক অভিষেকের পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাই সুদর্শনের খেলা নিয়েই প্রবল সংশয়

England vs India Test: ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের পঞ্চম দিনে সাই সুদর্শন চোট পান বলে খবর।

নয়াদিল্লি: দুরন্ত আইপিএল, কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা, প্রবল প্রত্যাশা নিয়ে হেডিংলেতে টেস্ট (ENG vs IND) অভিষেক ঘটিয়েছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তবে অভিষেকটা তেমন আনন্দের হয়নি। প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁকে বেশ ভাল ছন্দে দেখালেও ৩০ রানেই আউট হন বাঁ-হাতি ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এবার তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হল।

তবে সুদর্শনের সমস্যা কম রান নয়। তিনি আসলে একাদশ থেকে তাঁর চোটের কারণে বাদ পড়তে পারেন। রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ুর ব্যাটার প্রথম টেস্টে খেলাকালীনই কাঁধে চোট পেয়েছেন। এই চোটের জেরেই তিনি দ্বিতীয় টেস্টে না ও খেলতে পারেন। তবে ব্যাটিং নয় ফিল্ডিং করার সময়ই ম্য়াচের পঞ্চম দিন কাঁধে চোট পান সুদর্শন।

তবে শুধু সুদর্শন নন, দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সিরিজ়ের মাধ্যমেই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে তাঁর পিঠে চোট লাগে। সেই সমস্যার জেরেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও বেশ কয়েকটি ম্য়াচ মিস করেন তারকা ফাস্ট বোলার। তারপর দলে ফিরলেও, সেটা ছিল টি-টোয়েন্টি ফর্ম্যাট, এটা টেস্ট ক্রিকেট। তাই তিনি কতটা ম্যাচ ফিট সেই নিয়ে সংশয় আছে।

তাঁর ওপর বাড়তি চাপ না দেওয়ারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেই কথা মাথায় রেখেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন বুমরা পাঁচ টেস্ট সিরিজ়ের মধ্যে তিনটি টেস্টই খেলবেন। বুমরা নিজেও একথা জানিয়েছিলেন। তবে প্রথম টেস্টে তিনি খেললেও দল পরাজিত হয়। এরপরে কি তাহলে এজবাস্টনে ২ জুলাই থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন? এই প্রশ্নই সকলের মাথায় ঘোরাফেরা করছে।

প্রথম টেস্টের পর ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা সম্পূর্ণই পরিস্থিতির ওপর নির্ভরশীল। এই ম্য়াচের পর বেশ খানিকটা বিরতি রয়েছে। তাই ওই ম্যাচের কাছাকাছি সময়ে গিয়ে আমরা শেষ সিদ্ধান্ত নেব।' তবে দীনেশ কার্তিক মনে করছেন প্রথম টেস্টে বুমরা অনেক ওভার বল করেছেন। তারপর এজবাস্টনের পাটা পিচে তিনি নিজেই হয়তো খেলতে চাইবেন না। তাই তাঁর মতে লর্ডসে তৃতীয় টেস্টে বুমরাকে আবার খেলতে দেখা যেতে পারে।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget