এক্সপ্লোর

Virat Kohli: সচিনের থেকেও নাকি কয়েক মাইল এগিয়ে বিরাট, কে বললেন জানেন?

Sachin vs Virat: কিছু কিছু রেকর্ডে সচিনকেও টেক্কা দিয়েছেন কোহলি। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর নিরিখে এই মুহূর্তে শীর্ষেই রয়েছেন কিং কোহলি।

মুম্বই: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার কে? এই দ্বন্দ্ব চলতেই থাকে। কোহলি নিজে অবশ্য বারবার বলে এসেছেন যে সচিন তাঁরও আইডল। তাই মাস্টার ব্লাস্টারের সঙ্গে তুলনা তিনি একদমই পছন্দ করেন না। কিন্তু কিছু কিছু রেকর্ডে সচিনকেও টেক্কা দিয়েছেন কোহলি। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর নিরিখে এই মুহূর্তে শীর্ষেই রয়েছেন কিং কোহলি। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর আরও একটি বিষয় সচিনের থেকে বিরাট যে এগিয়ে তা উল্লেখ করে কোহলিকেই ওয়ান ডে ক্রিকেটের গ্রেটেস্ট অফ অল টাইম বলছেন। একটি বিষয়ে সচিনের থেকে কয়েক মাইল এগিয়ে বিরাট, এমনটাই মনে করেন তিনি। 

বিরাট কোহলিকে বরবার চেজ মাস্টার বলা হয়। ওয়ান ডে ফর্ম্য়াটে একাধিক ম্য়াচ ভারতকে রান তাড়া করতে নেমে বিরাট একার হাতে জিতিয়েছেন। আর এই জায়গাতেই সচিনের থেকে তিনি অনেকটাই এগিয়ে, এমনটাই মনে করেন মঞ্জরেকর। তিনি বলছেন, ''আমার মতে ওয়ান ডে ফর্ম্য়াটের জন্য বিশ্ব ক্রিকেটের অন্য়তম দুই সেরা ব্যাটারের নাম সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। কিন্তু কোহলি একটি বিষয়ে সচিনের থেকে এগিয়ে রয়েছে। তা হল সচিনের থেকে সফল চেস মাস্টার কোহলি। সচিন যেমন প্রথমে ব্যাট করাটা পছন্দ করতেন। ওঁ শুরুতে ব্যাট হাতে নেমে প্রচুর রান করেছেন। বিরাট ২৪ ম্য়াচে ওয়ান ডে ফর্ম্যাটে রান তাড়া করে ভারতকে জিতিয়েছেন। সেখানে সচিনের ক্ষেত্রে সংখ্যাটা ১৪।''

পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ ম্য়াচে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্য়াচ জিতিয়েছিলেন বিরাট। রানেও ফিরেছেন। একই সঙ্গে সেই ম্য়াচে একাধিক রেকর্ডও গড়েছেন। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে ১৪ হাজার রানের মালিক হয়েছেন কোহলি। তাঁর আগে এই ফর্ম্য়াটে আর রয়েছেন মাত্র দুজন। সচিন তেন্ডুলকর (১৮,২৪৬ রান) ও কুমার সাঙ্গাকারা (১২,২৩৪ রান)। কোহলি ২৮৭ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছেন। সেখানে সচিনের সময় লেগেছিল ৩৫০ ইনিংস ও সাঙ্গাকারার সময় লেগেছিল ৩৭৮ ইনিংস। উল্লেখ্য, ২০২৩ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলার সময়ই নিজের ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩ হাজার রান পূরণ করেছিলেন কিং কোহলি। সেটিও ছিল দ্রুততম ১৩ হাজার এই ফর্ম্য়াটে। 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget