এক্সপ্লোর

IND vs SA: ডারবানে ইতিহাস, দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্যামসন

Sanju Samson: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ৪৭ বলে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন সঞ্জু স্যামসন।

ডারবান: মাত্র ৪৭ বলে নিজের কেরিয়ারের দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে দুই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করলেন স্যামসন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই (IND vs SA 1st T20I) এল তাঁর চোখধাঁধানো ইনিংস।

যশস্বী জয়সওয়াল, শুভমিন গিলদের অনুপস্থিতি এবং রোহিত শর্মার অবসরের বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করার সুযোগ পেয়েছিলেন স্যামসন। সেই সিরিজ়ের তৃতীয় ম্যাচে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তারকা কিপার-ব্যাটার। ভারতীয় হিসাবে আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে এটি দ্রুততম সেঞ্চুরি ছিল। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, ঠিক তার পরের ম্যাচে যেন সেখান থেকেই শুরু করলেন স্যামসন। একেবারে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি।

 

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লেতেই ২০ বলে ৩৫ রান তুলে ফেলেন স্যামসন। এরপর ফিল্ডাররা ছড়িয়ে গেলেও কিন্তু স্যামসনের আক্রমণের ঝাঁঝ এতটুকুও কমেনি। নাকাবার বিরুদ্ধে অষ্টম ওভারে নাগাড়ে দুই ছক্কা হাঁকান স্যামসন। তারকা কিপার-ব্যাটার নব্বইয়ের ঘরের দিকে এগোলেও, তাঁর আগ্রাসন এতটুকুও কমেনি। তিনি দেখতে দেখতেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন। মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে ফিল সল্টদের তালিকায় যোগ দিয়ে নাগাড়ে দ্বিতীয় বিশ ওভারের ম্যাচে সেঞ্চুরি এল স্যামসনের ব্যাট থেকে।  

স্যামসনের ব্যাটে ভর করেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় দল। দ্বিতীয় উইকেটে স্যামসন ও সূর্যকুমার যাদব ৬৬ রান যোগ করেছিলেন। বর্তমানে তিলক বর্মাকে সঙ্গে নিয়েও স্যামসন কিন্তু তৃতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেছেন। এবার দেখার ভারতীয় দল ঠিক কত রানে নিজেদের ইনিংস শেষ করেন। বড় রান করতে সেট ব্যাটার স্যামসনের ক্রিজে টিকে থাকাটাও যে অত্যন্ত প্রয়োজনীয়, তা কিন্তু বলাই বাহুল্য।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বল ছাড়তে গিয়ে উড়ল স্টাম্প, কেএল রাহুলের বোল্ড দেখে হতবাক নেটপাড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: দুরন্ত সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন 'হিটম্যান'-র, লর্ডসে লড়াই চালাচ্ছেন কোহলি, ঈশান
দুরন্ত সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন 'হিটম্যান'-র, লর্ডসে লড়াই চালাচ্ছেন কোহলি, ঈশান
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget