এক্সপ্লোর

KL Rahul: বল ছাড়তে গিয়ে উড়ল স্টাম্প, কেএল রাহুলের বোল্ড দেখে হতবাক নেটপাড়া

IND A vs AUS A: ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ১০ রানে আউট হন।

মেলবোর্ন: খারাপ ফর্ম যেন কেএল রাহুলের (KL Rahul) সঙ্গই ছাড়ছে না। খারাপ ফর্মের জেরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ভারতীয় টেস্ট একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। ফর্মে ফেরার লক্ষ্যে তাঁকে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় 'এ' দলের (IND A vs AUS A) হয়ে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হয়। তবে সেখানেও ব্য়র্থ। উপরন্তু, দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুলের আউট দেখে হতবাক সকলে।

অজ়ি স্পিনারের বল ছাড়তে যান কেএল রাহুল। বল যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে। তবে সেই বল রাহুলের প্যাডে লেগে তাঁর অফস্টাম্প ভেঙে দেয়। রাহুল নিজেই খানিকটা বিস্মিত হয়ে যান। রাহুলের এহেন ব্যাটিং দেখে নেটিজেনরাও অবাক। অনেকে মনে করছেন তিনি অফ ফর্মের পাশাপাশি মানসিকভাবেও ঠিকঠাক জায়গায় নেই, অনেকেই আবার তাঁকে সমালোচয় বিদ্ধ করেছেন। লোকজন তো অনেকেই রাহুল এমনভাবে আউট হতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না।

 

 

 

তবে শুধু রাহুল নন, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় 'এ' দলের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। ৭৩ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরে গিয়েছে। প্রথম ইনিংসে ভারতীয় 'এ' দলের ১৬১ রানের জবাবে অস্ট্রেলিয়া 'এ' ২২৩ রান করে। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল মাত্র ১১ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ধ্রুব জুরেলের ৮০ রানের সুবাদেই ভারত খানিকটা রান তুলতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে তিনি এখন ক্রিজে রয়েছেন। তাঁর সংগ্রহ নয় রান। রয়েছেন নীতীশ কুমার রেড্ডিও। তারকা অলরাউন্ডার ১৯ রানে অপরাজিত।

এই ইনিংসেও রাহুলের পাশাপাশি আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণও ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন। তাঁর সংগ্রহ ১৭ রান। তৃতীয় দিনের সকালে ভারতীয়দের সামনে যে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।     

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত! মরুদেশে বসবে টুর্নামেন্টের আসর? 

সেরা শিরোনাম

Mohammed Siraj: জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক পারফরম্য়ান্স, রঞ্জিতে নতুন ভূমিকায় দেখা যাবে সিরাজকে
জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক পারফরম্য়ান্স, রঞ্জিতে নতুন ভূমিকায় দেখা যাবে সিরাজকে
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Virat Kohli: আসন্ন বিজয় হাজারে ট্রফিতে কি খেলবেন বিরাট কোহলি?
আসন্ন বিজয় হাজারে ট্রফিতে কি খেলবেন বিরাট কোহলি?
Rajkumar On Virat: কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা

ভিডিও

ECI on TMC: 'জোড়াফুল' কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
Food Safety Department: হাতিবাগানের 'সেন মহাশয়'-এ পুরসভার আধিকারিকরদের অভিযান
WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
Surendranath Law College: পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget