এক্সপ্লোর

Sarfaraz Khan: "ঘুমোতে পারছি না, বারবার মনে হচ্ছে কেন আমি দলে নেই"

Sarfaraz Khan Update: ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া হলেও ভাবা হয়নি এই ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভারতের এই মুহূর্তের অন্যতম সফল ব্যাটার সরফরাজ খানকে।

মুম্বই: ধারাবাহিক পারফর্মার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এরপরও বারবার ব্রাত্য হয়েছেন। তিনি সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক টুর্নামেন্টেই নিজের ছাপ রেখেছেন। কিন্তু এত কিছুর পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ মেলেনি এই ডানহাতি ব্য়াটারের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া হলেও ভাবা হয়নি এই ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভারতের এই মুহূর্তের অন্যতম সফল ব্যাটার সরফরাজ খানকে। স্বভাবতই কিছুটা হতাশ তরুণ এই ব্য়াটার। 

সরফরাজ বলছিলেন, ''আমি যেখানেই যেতাম সেখানেই শুনতে পেতাম যে খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ আসবে আমার। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেসেজ। ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় অনেকেই লিখেছিলেন যে তোমার সময়ও আসবে। আমি অসম থেকে দিল্লি পৌঁছেছিলাম। কিন্তু সারারাত ঘুমোতে পারিনি। বারবার মাথায় আসছিল যে কেন জাতীয় দলে আমি নেই। কিন্তু বাবার সঙ্গে কথা বলার পর যদিও আমি আবার স্বাভাবিক হতে পেরেছি। ডিপ্রেশনে চলে যেতে চাই না কোনওভাবেই। আমি আবার চেষ্টা করব।''

উল্লেখ্য, সোমবার সাতসকালে নয়াদিল্লি থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে নওশাদ খান বলছিলেন, 'আমি বুঝে উঠতে পারছিলাম না কী বলে ওকে সান্ত্বনা দেব। ভীষণ মুষড়ে পড়েছিল সরফরাজ। রঞ্জি ট্রফি চলছে। সেখানে ধারাবাহিকভাবে রান করেও ব্রাত্য হয়ে রইল। একটা ছেলে এরপরেও খেলার উৎসাহটা পাবে কী করে?'

টানা ব্রাত্য থাকা ছেলেকে মানসিকভাবে চাঙ্গা করার দায়িত্ব নিয়েছেন নওশাদই। বলছিলেন, 'সরফরাজ আমাকে ভীষণ ভালবাসে। ঈশ্বরের মতো মনে করে। আমি ওকে উৎসাহ দেওয়ার জন্য বলেছি, তুমি হয়তো সারা দেশের কাছে টেস্ট দলের ক্রিকেটার নও। তবে আমার টেস্ট দলে তুমি আছো। আমি খুশি হলেই তো হল। তুমি আমাকে গর্বিত করেছো। হাল ছাড়লে চলবে না। লড়াই করে যেতে হবে। যেটা তোমার হাতে রয়েছে। নির্বাচন নিয়ে বেশি ভেবে লাভ নেই।' নওশাদ আরও বলছেন, 'ও রঞ্জি ট্রফির ফাইনালে রান করেছে। দলীপ ট্রফিতে রান করেছে। ইরানি ট্রফিতে রান করেছে। এই ধারাবাহিকতা দেখিয়ে যেতে হবে। একদিন না একদিন দরজা খুলবেই। নির্বাচকেরা কতদিন উপেক্ষা করবেন ওকে?'

২০১৯ সাল থেকে স্বপ্নের দৌড় চলছে মুম্বইয়ের ক্রিকেটার সরফরাজের। রঞ্জি ট্রফিতে গত তিন মরসুমে ২২ ইনিংসে ২২৮৯ রান। গড়? ১৩৪.৬৪। কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকেও ছাপিয়ে গিয়েছেন। একটি ট্রিপল সেঞ্চুরি, তিনটি ডাবল সেঞ্চুরি, ৯টি সেঞ্চুরি। তারপরেও জাতীয় দলে সুযোগ হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের দলে হোক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে, সর্বত্র উপেক্ষিত সরফরাজ। যা দেখে বিস্মিত আকাশ চোপড়া, ডোড্ডা গণেশের মতো প্রাক্তন ক্রিকেটারেরাও।

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget