এক্সপ্লোর

T20 World Cup 2024: স্টোইনিস, হেডের দৌলতে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড, লড়েও ছিটকে গেল স্কটল্যান্ড

T20 WC 2024: দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে স্কটল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। অপরদিকে, ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৪১ রানে নামিবিয়াকে হারাল ইংল্যান্ড।

নয়াদিল্লি: ম্যাচের আগে জস হ্যাজেলউডের মুখে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) ছিটকে দেওয়ার জন্য ইচ্ছাকৃত ফলাফল বিকৃত করার কথা শোনা গিয়েছিল। তবে তেমনটা হল না। দুরন্ত লড়াই করলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হল স্কটল্যান্ড (AUS vs SCO)। ট্র্যাভিস হেড এবং মার্কাস স্টোইনিসের দুরন্ত অর্ধশতরানে অজ়িদের জয়ের সঙ্গে সঙ্গেই সুপার এইটে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team)। দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে স্কটল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। অপরদিকে, ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৪১ রানে নামিবিয়াকে হারাল ইংল্যান্ড। 

স্কটিশদের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ। এদিন পরিবর্ত হিসাবে মাঠে নামা অ্যাস্টন অ্যাগার ম্যাচের প্রথম ওভারেই উইকেট নেন। তবে আরেক স্কট ওপেনার জর্জ মানসি ও ব্র্যান্ডন ম্যাকমুলান দ্বিতীয় উইকেটে ৮৯ রান যোগ করেন। দুই তারকা পাওয়ার প্লেতেই আগ্রাসী ব্যাটিং করে ৫৪ রান যোগ করেন। মানসি পঞ্চম ওভারে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে নাগাড়ে ৬, ৬, ৪ মারেন। ম্যাকমুলান পাওয়ার প্লের পরেও নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। তবে মানসিকে ৩৫ রানে ফিরিয়ে ম্যাক্সওয়েল অজ়িদের বড় সাফল্য এনে দেন।

ম্যাকমুলানও ৬০ রানে সাজঘরে ফেরেন। তবে স্কট অধিনায়ক রিচি বেরিংটন এরপর রান তোলার দায়িত্ব। স্কটদের রুখতে বেশ বেগ পেতে হয় অস্ট্রেলিয়াকে। শেষমেশ পাঁচ উইকেটে ১৮০ রান তোলে স্কটল্যান্ড। বেরিংটন ৪২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার এক এবং মিচেল মার্শ আট রানে আউট হন। গ্লেন ম্যাক্সওয়েলও ১১ রানের বেশি করতে পারেননি। কিন্তু হেড ও স্টোইনিস ৮০ রানের পার্টনারশিপে দলকে জয়ের পথে এগিয়ে দেন। হেড ৬৮ ও স্টোইনিস ৫৯ রান করেন। টিম ডেভিড শেষে অপরাজিত ২৪ রান করে অজ়িদের জয় সুনিশ্চিত করেন।

তবে তার আগে বৃষ্টিবিঘ্নিত ১০ ওভারের ম্যাচে ইংল্যান্ড নামিবিয়াকে হারায়। ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ইংল্যান্ড পাঁচ উইকেটে ১২২ রান তোলে। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক ২০ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। তবে মাঝপথেই ঝেপে বৃষ্টি আসে। ম্যাচের ওভার কমিয়ে দেওয়া হয়। নামিবিয়ার সামনে কঠিন ১২৭ রানের লক্ষ্য দাঁড়ায়। ওপেনাররা ৪৪ রান যোগ করলেও, ভ্যান লিঙ্গেন এবং নিকোলাস ডেভিন, কেউই খুব একটা দ্রুত গতিতে রান করতে পারছিলেন না। ডেভিন তাই ১৮ রানে রিটায়ার্ড আউট হন। লিঙ্গেনকে ৩৩ রানে ফেরান ক্রিস জর্ডন। ডেভিড উইজ়া ১২ বলে ২৭ রান করে লড়াই করার চেষ্টা করেন বটে, তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১০ ওভারে ৮৪ রানই করতে পারে নামিবিয়া। ৪১ রানে হারেন উইজ়ারা। এরপরেও অবশ্য ইংল্যান্ডের সুপার এইটে যাওয়া সুনিশ্চিত ছিল না। কিন্তু অস্ট্রেলিয়া জয় পাওয়ায় বাটলাররা পরের রাউন্ডে চলে গেলেন।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে কোহলির পরপর ব্যর্থতার মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেলেন ব্যাটিং কোচ রাঠৌর 

সেরা শিরোনাম

IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget