এক্সপ্লোর

Shakib Al Hasan: ইতিহাস গড়ার দিনেও মেজাজ হারালেন শাকিব, রেগে বল ছুড়লেন রিজওয়ানের দিকে

PAK vs BAN 1st Test: পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শাকিব আল হাসানের তিন উইকেট বাংলাদেশকে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

রাওয়ালপিন্ডি: শাকিব আল হাসান (Shakib Al Hasan), বাংলাদেশ ক্রিকেট দলের তারকা। তাঁর ক্রিকেটীয় দক্ষতা প্রশ্নাতীত। তবে নিজের গরম মেজাজের জন্যও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। রবিবাসরীয় রাওয়ালপিন্ডি সাক্ষী থাকল দুইয়েরই। একদিকে যেখানে বল হাতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বংস করলেন তিনি। সেখানে অপরদিকে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) দিকে বল ছুড়ে জড়ালেন বিতর্কেও।

পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টের (PAK vs BAN 1st Test) পঞ্চম দিনে তখন বোলিং করছিলেন শাকিব। তিনি সম্পূর্ণ রান আপ নিয়ে বোলিং ক্রিজে পৌঁছে গেলেও, তখনও মহম্মদ রিজওয়ান নিজের ব্যাটিং স্টান্সই নেননি। পরিণামে ক্ষুব্ধ শাকিব অপরদিকে বল ছুড়ে দেন। কিপিং করা লিটন দাস তা দস্তানাবদ্ধ করেন বটে, তবে রিজওয়ানের গা ঘেষেই সেই বল বেরোয়। গোটা ঘটনায় মাঠে উপস্থিত সকলেই খানিক চমকে যান।

এই ঘটনা দেখে ধারাভাষ্যকার বলেন, 'এটা কী ছিল!' আরেক ধারাভাষ্যকার বলেন, 'শাকিব একেবারেই খুশি নন। রান আপ নিয়ে বল করতে আসেন, কিন্তু রিজওয়ান তৈরি ছিলেন না। মাঝেমধ্যে শাকিব কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন।' ঘটনায় আম্পায়ারকে শাকিবের সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। পরের বলেই রিজওয়ান এক রান নিতে সক্ষম হলে স্টাম্প মাইকে শাকিবের জোর গর্জন এবং ক্যামেরায় তাঁর প্রবল বিরক্তি ধরা পড়ে।

 

মাঠের মাঝে মেজাজ হারানো কিন্তু এই প্রথম নয়। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে তো একবার শাকিব ক্ষুব্ধ হয়ে লাথি মেরে উইকেট উপড়ে ফেলেছিলেন। সেই ঘটনায় বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয় শাকিব। বর্তমানে আবার এক হত্যাকাণ্ডে তাঁর নাম জড়ানোয় তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠছে। এই টেস্টের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে।

তবে মাঠে এর প্রভাব পড়ল না। তিনি ফের একবার জ্বলে উঠলেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয় সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। আজকেই তিনি সর্বকালীন এক রেকর্ডও গড়ে ফেলেন। বাঁ-হাতি স্পিনার হিসাবে ৭০৬তম উইকেটটি নেন শাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও বাঁ-হাতি স্পিনারের দখলে এত উইকেট নেওয়ার কৃতিত্ব নেই। তবে এই রেকর্ড গড়ার দিনেও বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। 

আরও পড়ুন: শনিবারই বাবা হয়েছেন, উইকেট নিয়ে সদ্যোজাতকে উৎসর্গ করে বিশেষ সেলিব্রেশন শাহিনের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget