এক্সপ্লোর

Shubhman Gill: রোহিতের জুতোয় পা গলিয়েই শুভমন বলে দিলেন, ''বিশ্বকাপ জিতেই দেশে ফিরব''

Shubhman Gill ODI Captain: ওয়ান ডে ফর্ম্যাটেও রোহিত শর্মাকে সরিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল শুভমন গিলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে তিনিই নেতৃত্বের ব্যাটন নিয়ে নামবেন।

মুম্বই: টেস্টে নেতৃত্বভার পেয়েছিলেন আচমকাই। রোহিত শর্মা আইপিএলের মাঝেই আচমকা লাল বলের ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় গিলকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব শুধু পালনই করেননি তরুণ ডানহাতি ব্যাটার, নিজে সিরিজে সর্বাধিক রানও করেছিলেন। এবার ওয়ান ডে ফর্ম্যাটেও রোহিত শর্মাকে সরিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল শুভমন গিলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে শুভমন গিলের নেতৃত্বেই খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর দায়িত্ব পেয়েই গিলের মুখে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ। 

শনিবার ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে জয় ছিনিয়ে নিয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ঠিক সেই সময়ই ওয়ান ডে ফর্ম্য়াটেও শুভমনকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। রোহিতের জুতোয় পা গলিয়ে গিল বলছেন, ''এটা আমার কাছে বিরাট সম্মানের একটা বিষয়। ওয়ান ডে ফর্ম্য়াটে একটি বিশ্বসেরা দলের নেতৃত্বভার পাওয়া আমার কাছে গর্বের। আমি মনে করি আমাদের ওয়ান ডে বিশ্বকাপের আগে আর মাত্র ২০টি ওয়ান ডে ম্য়াচ রয়েছে। সেগুলো ভাল পারফর্ম করতে মরিয়া আমরা। আসল লক্ষ্য অবশ্যই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ।'' গিল আরও বলেন, ''আমি আশা রাখি আমাদের প্লেয়াররা তাঁদের সেরাটা দেবে। বিশ্বকাপের আগে সব মরশুমেই আমরা দুর্দান্ত পারফর্ম করব আর পুরো তৈরি হয়েই আমরা বিশ্বকাপের মঞ্চে খেলতে নামব। আর অবশ্যই দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ট্রফি জিতেই আমরা ফিরব, এই বিষয়ে আমি আশাবাদী।"

এদিকে, রোহিতের পরিবর্তে গিলকে ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্বভার পেতে দেখে অবাক হরভজন সিংহ। বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় স্পিনার বলেন,''রোহিতের বদলে অধিনায়ক করা হয়েছে শুভমনকে। সাদা বলের ক্রিকেটে রোহিতের দুর্দান্ত রেকর্ড।সত্যি কথা বলতে কী, রোহিতকে নেতৃত্ব হারাতে দেখে আমি স্তম্ভিত। ওকে দলে রাখা হয়েছে অথচ অধিনায়ক রাখা হয়নি! আমার মনে হয় অস্ট্রেলিয়ায় ওকে অধিনায়ক হিসাবেই নিয়ে যাওয়া উচিত ছিল। সদ্য ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অন্যান্য ট্রফিও রয়েছে ওর। সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের একটা স্তম্ভ ও। অন্তত এই সফরে ওকে অধিনায়ক রাখা উচিত ছিল।''

ভারতের ওয়ান ডে দলের নেতৃত্বের মুকুট কেড়ে নেওয়া হয়েছে রোহিত শর্মার হাত থেকে। পরিবর্তে ওয়ান ডে ক্রিকেটেও শুরু হতে চলেছে অধিনায়ক শুভমন গিলের যুগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget