এক্সপ্লোর

IND vs NZ: স্বপ্নের বছর অব্যাহত, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন গিল

Shubman Gill: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলেন শুভমন গিল।

ধর্মশালা: প্রয়োজন ছিল ১৪ রানের। সেই লক্ষ্যে সফল হলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজ়িল্যান্ড (IND vs NZ)  ম্যাচে ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলেই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। কী সেই রেকর্ড? দ্রুততম ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দুই হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন গিল। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড ভাঙলেন ভারতের তরুণ ওপেনার।   

আমলা ৪০টি ওয়ান ডে ইনিংস খেলে দুই হাজার রানের গণ্ডি পার করেছিলেন, গিল তাঁর থেকে দুই ইনিংস কম, ৩৮ ইনিংসেই দুই হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। গোটা বছর জুড়েই শুভমন গিল কিন্তু স্বপ্নের ফর্মে রয়েছেন। তিনি ইতিমধ্যেই এ বছরে হাজার রানের গণ্ডি পার করে ফেলেছেন। চলতি বছরে ২২টি ওয়ান ডে ইনিংসে গিল এখনও পর্যন্ত মোট ১৩০০ রান করেছেন। পাঁচ হাফ সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি সেঞ্চুরিও এসেছে গিলের ব্যাট থেকে। দুরন্ত ফর্মের গিলই সেপ্টেম্বর মাসে আইসিসির বিচারে সেরা ক্রিকেটারও হয়েছিলেন। সুতরাং, তাঁকে বিশ্বরেকর্ড গড়তে দেখে কারুরই অবাক হওয়ার কথা কিন্তু নয়। 

প্রসঙ্গত, গিল এদিন ম্যাচে তেমন রান না পেলেও, ভারতকে ম্যাচ জিততে কিন্তু খুব একটা বেশি কসরত করতে হয়নি। প্রথমে বল হাতে মহম্মদ শামির ধংসাত্মক স্পেল এবং পরে ব্যাট হাতে বিরাট কোহলির অনবদ্য ইনিংসেই ভারত দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ২৭৪ রানের লক্ষ্য়মাত্রা। শুরু থেকেই একটা ব়ড় পার্টনারশিপের দরকার ছিল। সেই মতই এদিন রোহিত শর্মা ও শুভমন গিল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোহিত শর্মা ছিলেন দুরন্ত ফর্মে বিশেষ করে। ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন 'হিটম্যান'। ৩৩ রানের ইনিংস খেলেন শ্রেয়স। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যদিকে বিরাট ছিলেন নিজের চেনা ছন্দেই। ৯৫ রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বড় শট খেলে দলকে জেতাতে চেয়েছিলেন। তবে নিজের উইকেট খুঁইয়ে বসেন তিনি। জাডেজা ৩৯ রানে অপরাজিত থেকে যান। 

 

আরও পড়ুন: শেষ নির্মানের কাজ, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই ওয়াংখেড়েতে উন্মোচিত হবে সচিনের মূর্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget