এক্সপ্লোর

IND vs AFG: গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত

India vs Afghanistan: গিল ও ঈশানের দু'শোর অধিক রানের পার্টনারশিপের পর শেষের দিকে ৪২ রানে সাত উইকেট হারায় ভারতীয় দল।

লখনউ: শুরুটা খুব একটা ভাল হয়নি। এই ম্য়াচে সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল তেমন রান পাননি। তিনি মাত্র চার রানে আউট হন। তবে তারপরেই প্রথমে রোহিত শর্মার সঙ্গে এবং তারপর ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে অনবদ্য পার্টনারশিপ গড়েন শুভমন গিল (Shubman Gill)। এই দুই পার্টনারশিপ এবং ঈশান ও গিলের অনবদ্য শতরানে ভর করেই লখনউয়ে রানের পাহাড়ে ভারত। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া এক বল বাকি থাকতেই ৪০২ রানে অল আউট হয়ে গেল ভারত।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি। শুভমনও জানান তিনিও টস জিতলে প্রথমে বোলিংই করতেন। তবে টস হেরেও শুরুটা মন্দ করেনি ভারত। রোহিত শর্মা ও এদিন সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল ওপেন করতে নামেন। টেস্টে পাঁচ উইকেট নেওয়া মহম্মদ সালিম নিজের প্রথম ওভারেই চার রানে যশস্বীকে ফেরালেও শুভমন গিল কিন্তু রোহিতের সঙ্গে মিলে দ্রুত গতিতে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। রোহিতকেও বেশ ভাল ছন্দে দেখাচ্ছিল। তবে অর্ধশতরানের দোরগোড়ায় ৪৮ রানে রশিদ খান রোহিতকে বোল্ড করেন, ভাঙে ৮৭ রানের পার্টনারশিপ।

এরপর ইনিংসের হাল ধরেন গিল ও ঈশান কিষাণ। ছক্কা হাঁকিয়ে গিল নিজের অর্ধশতরান পূরণ করার পর দেখেশুনে এক, দুই রান করে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অপরপ্রান্ত পুরোদমে আক্রমণ শানাচ্ছিলেন ঈশান কিষাণ। ৫২ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন ঈশান। তারপরে আরও আগ্রাসী হয়ে উঠেন তিনি। বিলাল সামির এক ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকান বাঁ-হাতি ব্যাটার। ঈশান যখন একপ্রান্ত আক্রমণ চালাচ্ছেন, তখন অপরপ্রান্তে ধীরে ধীরে এগোতে এগোতে ৭৭ বলে নিজের কেরিয়ারের নবম শতরান হাঁকিয়ে ফেলেন গিল। ভারতীয় অধিনায়কের সেঞ্চুরির পরপরই ৭১ বলে সেঞ্চুরি পূরণ করেন ঈশানও। তড়তড়িয়ে এগোচ্ছিল ভারতীয় ইনিংস।

শেষমেশ খারোটির বলে বড় শট মারতে গিয়ে ১২৫ রানে আউট হন ঈশান। শুভমন গিলও ১৫০ রানের গণ্ডি পার করে অশুভমনোচিত রিভার্স স্যুইপ মেরে সাজঘরে ফেরেন। সাফল্য পান সেই খারোটে। পরের বলেই কেএল রাহুল ব্যাটে নেমেই বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা দেন। এরপর তো ভারত একের পর এক উইকেট হারাতে থাকে শেষমেশ চারশো রানের গণ্ডি পার করলেও, অস্বাভাবিক মনে লাগলেও, ভারত এক সময় যত রান করতে পারবে বলে মনে হচ্ছিল, টিম ইন্ডিয়া তত রান করতে পারেনি। এবার অপেক্ষা দ্বিতীয় ইনিংসের। সেখানে এই ম্যাচে অভিষেক ঘটানো প্রিন্স যাদবের দিকে বিশেষ নজর থাকবে। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget