এক্সপ্লোর

IND vs PAK: পাক-বধে আবারও মহাদেশ সেরা ভারত, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তানের নাম মুখেও আনলেন না গিল

Asia Cup final: পাকিস্তানকে এশিয়া কাপ ফাইনালে দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে হারাল ভারতীয় দল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তিনবার হারালো ভারত।
  • ফাইনাল ম্যাচে ভারত শেষ পর্যন্ত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায়।
  • কুলদীপ যাদবের চার উইকেট এবং তিলক বর্মার ৬৯ রান জয় এনে দেয়।

দুবাই: বারবার, তিন বার। এক টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তিন তিনবার হারাল ভারত (IND vs PAK)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবাসরীয় সন্ধ্যায় চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। এই এশিয়া কাপে (Asia Cup 2025)  মাঠের লড়াইয়ের থেকেও বারংবার ভারত ও পাকিস্তানের মাঠের বাইরের  বিতর্ক বারংবার শিরোনাম কেড়ে নিয়েছে। টুর্নামেন্টে শুরুর আগে ভারতের পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক উঠছিল। তেমনটা হয়নি তবে ম্যাচ খেললেও বাকি সব বিষয়ে পাকিস্তানকে বয়কটই করল ভারত। এমনকী টুর্নামেন্ট জিতে পাকিস্তানের নাম পর্যন্ত মুখে আনলেন না ভারতীয় সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

ম্যাচ শেষে শুভমন গিল সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয় ২০ রানের মধ্যে তিন উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় সাজঘরের পরিস্থিতি, কথোপকথন কেমন ছিল। ঠিক সেই সময়ই জবাবে পাকিস্তানের নাম উল্লেখ করতে গিয়েও নিজেকে আটকে ওঁরা বলে প্রতিপক্ষকে সম্বোধন করেন গিল। তিনি বলেন, 'আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম ম্যাচটা যতটা সম্ভব গভীরে নিয়ে যেতে হবে। লক্ষ্যটা খুব বড় ছিল না, তবে ওই চাপটা সামলানো দরকার ছিল। সঞ্জু এবং তিলকের ওই পার্টনারশিপের পর দুবের বড় বড় ছক্কাগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালে ওদের (পাকিস্তান বলতে গিয়ে খানিক থেমে) বিরুদ্ধে শেষ তিন ওভারে ৩০ রান বাকি থাকলেও আমরা ঘাবড়ে যাইনি। এখানের বাউন্ডারিগুলিও বেশ বড়, ছক্কা মারতে ঠিকঠাক সংযোগ হওয়া দরকার। তবে ওরা (তিলক ও দুবে) যেভাবে ব্যাট করল, দলকে ওরা জিতিয়েই ফেরে।'

এশিয়া কাপের ফাইনালে এর আগে কখনও দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়নি। ঐতিহাসিক সেই ম্যাচকে রুদ্ধশ্বাস মোড়ক দিল দুই দলের ক্রিকেটারেরা। ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো দুলল। কখনও ভারতের দিকে, কখনও পাকিস্তানের দিকে।

শেষ হাসি তোলা ছিল ভারতের জন্যই। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরল হ্যাটট্রিক করে ট্রফি জিতল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে তিনবারের সাক্ষাতে তিনবারই জিতল ভারত। তফাত বলতে, আগের দুই ম্যাচের মতো রবিবারের ফাইনাল একপেশে হয়নি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানকে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ ঘরে তুলল ভারত। এতবার এশিয়া সেরার খেতাব জেতেনি আর কোনও দল। 

ম্যাচে ভারতের হয়ে বল হাতে চার উইকেট নেন কুলদীপ যাদব ও ব্য়াট হাতে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন তিলক বর্মা। এই দুইয়ের সুবাদেই ভারতীয় দল টানটান ম্য়াচ জেতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget