এক্সপ্লোর

Shubman Gill: ''ইংল্যান্ড সিরিজই বদলে দিয়েছিল...'', বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন গিল?

Indian Cricket Team: গতকালই ছিল শুভমন গিলের জন্মদিন। ২৫ পেরিয়ে ২৬- এ পা দিয়েছেন তারকা ডানহাতি ভারতীয় ব্যাটার। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে দেখা যাবে।

মুম্বই: বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে (Test Series) ভারতীয় দলে রয়েছেন শুভমন গিল (Subhman Gill)। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেনিংয়েও দেখা যেতে পারে তাঁকে। তবে তাঁর আগে জিও সিনেমায় এক সাক্ষাৎকারে ডানহাতি তরুণ ওপেনার জানালেন যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজই মানসিকভাবে উদ্বুদ্ধ করেছিল গিলকে। তিনি এটাও জানিয়েছেন যে, এর আগে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ তিনি আগে কখনও খেলিনি। 

গিল বলেন, ''ঘরের মাঠে ওই টেস্ট সিরিজটা আমার মনোবল অনেক শক্ত করেছিল। প্রথম টেস্ট হারার পর কিছুটা চাপ বেড়েছিল। কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। কিছু প্লেয়ার দুর্দান্ত পারফর্ম করেছিল। সিরিজ জেতার জন্য়ও একটা চাপ ছিলই।'' উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০-২১ মরশুমে যখন ভারতীয় দল টেস্ট সিরিজে খেলতে গিয়েছিল, সেবার শুভমন গিলের অবদান ছিল বিশাল। ২০২১ সালে গাব্বায় ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেবার সিরিজও জিততে সাহায্য করেছিল ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ ইনিংসে ২৫৯ রান করেছিলেন গিল।  দুটো অর্ধশতরান করেছিলেন। গড় ছিল ৫১.৮০। চলতি বছরে ৬ টেস্টে ১১ ইনিংসে মোট ৪৯৮ রান করেছিলেন ডানহাতি তরুণ ভারতীয় ব্যাটার। দুটো শতরান ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন গিল। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১১০।

টেস্টে এখনও পর্যন্ত গিলের ঝুলিতে ২৫ টেস্টে ১৪৯২ রান রয়েছে। ৩৫.৫২ গড়ে ব্যাটিং করেছেন তিনি। মোট চারটি শতরান হাঁকিয়েছেন। ৪৬ ইনিংসে ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সামনে ভারতের ১০টি টেস্ট রয়েছে। আর সেই ম্য়াচগুলোতে ভাল পারফর্ম করলে কিন্তু নিঃসন্দেহে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের রানের সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারবেন গিল।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রোহিতদের সতর্কবার্তা সৌরভের

শুভমনের গতকাল জন্মদিন ছিল। অতীতে সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শিরোনাম কেড়েছে। সারা আলি খান, অনন্যা পাণ্ডেদের মতো বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তাঁর সম্পর্কের জল্পনা শোনা গিয়েছে। এবার রুপোলি জগতের আরও এক তারকার সঙ্গে শুভমন গিলের নাম জড়াচ্ছে। শুভমনের জন্মদিনে অবনীত কৌরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ছবির পরেই দু'জনের মধ্যে প্রেমের জোর কানাঘুষো। অবনীত নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শুভমনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভ জন্মদিন শুভমন। এভাবেই তুমি সকলকে উদ্বুদ্ধ করে যাও। তোমায় দেখে সবসময়ই গর্ব হয়।'

 

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget