এক্সপ্লোর

Smriti Mandhana: পলাশের সঙ্গে বিয়ে বাতিল, জল্পনা সত্যি করে সোশ্য়াল মিডিয়ায় ঘোষণা স্মৃতির

Smriti Mandhana Wedding Called Off: বিয়ের দিন দুপুরে স্মৃতির বাবার অসুস্থতা থেকে শুরু করে পলাশের অন্য় মেয়ের সঙ্গে ভাইরাল চ্যাট সবকিছুর পর স্থগিত হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান।

মুম্বই: অবশেষে জল্পনাই সত্যি হল। পলাশ মুচ্ছলের (Palash Mucchal) সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। সোশ্য়াল মিডিয়ায় নিজেই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মহিলা ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন। গত কয়েক দিনে স্মৃতি-পলাশের বিয়ে সংক্রান্ত খবর বিস্তর আলোচনা চলছিল সোশ্য়াল মিডিয়াতেই। বিয়ের দিন দুপুরে স্মৃতির বাবার অসুস্থতা থেকে শুরু করে পলাশের অন্য় মেয়ের সঙ্গে ভাইরাল চ্যাট সবকিছুর পর স্থগিত হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। এবার নিজেই খোলসা করে তারকা বাঁহাতি ওপেনার জানিয়ে দিলেন যে বিয়েটা পুরো পুরি বাতিলই হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা কিছুই জানাননি স্মৃতি।

নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে স্মৃতি লিখেছেন, ''গত কয়েক সপ্তাহ আমার জীবনে অনেক কিছু ঘটেছে। অনেক কিছু জল্পনা তৈরি হয়েছে আমাকে নিয়ে। আমার মনে হয় এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। সব কিছু খোলামেলা জানিয়ে দেওয়া উচিৎ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, আমার বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং সবাই একই অনুরোধ জানাচ্ছি''

ওয়ান ডে মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার আরও লিখেছেন, ''আমি সবাইকে অনুরোধ করছি যে দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সবার ও আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে''

স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে ২০২৫ সালের ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল। স্মৃতি এবং পলাশের বন্ধু, আত্মীয়-স্বজনরা তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। হলুদ, মেহেন্দির পর সঙ্গীত অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভাইরাল হচ্ছিল, সবাই খুব খুশি ছিলেন। মান্ধানা এবং পলাশের নাচের ভিডিও সামনে এসেছিল। কিন্তু ২ সপ্তাহ কাটতেই সবই যেন এখন শুধুই স্মৃতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget