এক্সপ্লোর

Ranji Trophy: জোড়া ট্রিপল সেঞ্চুরি, রঞ্জিতে সর্বকালীন ইতিহাস গড়লেন গোয়ার স্নেহল, কাশ্যপের

Snehal Kauthankar-Kashyap Bakle: গোয়ার হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে স্নেহল ৩২৪ ও কাশ্য়প ৩০০ রানের ইনিংস খেলেন।

পরভরিম: এক ম্যাচে জোড়া ট্রিপল হান্ড্রেড, তাও আবার শতাধিক স্ট্রাইক রেটে। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর এমন ঘটনারই সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট মহল। গোয়া বনাম অরুণাচল প্রদেশের রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্লেট গ্রুপের ম্যাচে স্নেহল কৌথঙ্কর (Snehal Kauthankar)ও কাশ্যপ বাকলে (Kashyap Bakle), দুই ব্যাটারই ট্রিপল হান্ড্রেড হাঁকান। তাঁদের ব্যাটেই তৈরি হল ইতিহাসও। 

২৯ বছর বয়সি স্নেহল নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি নিজের কেরিয়ারের সর্বোচ্চ স্কোরটি করে ফেললেন। মাত্র ২০৫ বলে নিজের কেরিয়ারের প্রথম ট্রিপল হান্ড্রেড করেন স্নেহল কৌথঙ্কর। ভারতীয় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় দ্রুততম ট্রিপল হান্ড্রেড । ২১৫ বলে তাঁর সংগ্রহ ৩২৪ রান। স্নেহলের ইনিংস সাজানো ছিল ৪৩টি চার ও চারটি ছক্কায়। এর আগে মিজ়োরামের বিরুদ্ধে ২৫০ রানের ইনিংসই স্নেহলের কেরিয়ার সেরা ছিল। তবে সেই রেকর্ড ভেঙে ফেললেন তিনি। 

অপরদিকে, তাঁর সঙ্গী কাশ্যপ তুলনামূলক মন্থর গতিতে ব্যাটিং করেন। ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চের সময় কাশ্যপ ২৮০ রানে অপরাজিত ছিলেন। বিরতির পর তিনিও ২৬৯ বলে নিজের ট্রিপল হান্ড্রেড পূর্ণ করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৩৯টি চার ও দুইটি ছক্কায়। স্নেহল ও কাশ্যপ দুইজনে মিলে ৬০৬ রানের পার্টনারশিপ গড়েন। এটি রঞ্জি ট্রফির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এই দুই তারকা মাত্র দ্বিতীয় জুটি হিসাবেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ রান যোগ করলেন। তাঁরা বাদে দুই লঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে এর আগে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক ৬২৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

প্রসঙ্গত, এই ম্যাচেই ৩৫ বছর পর রঞ্জিতে এক ম্যাচে জোড়া ট্রিপল হান্ড্রেড দেখা গেল। ঘটনাক্রমে ১৯৮৯ সালে তামিলনাড়ুর ডব্লুভি রমন ও অর্জুন কৃপাল সিংহ গোয়ার বিরুদ্ধেই জোড়া ট্রিপল হান্ড্রেড হাঁকিয়েছিলেন। মাত্র ৯৩ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭২৭ রান তোলে গোয়া। রঞ্জির প্লেট গ্রুপের ইতিহাসে এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান। এই তালিকায় শীর্ষে রয়েছে মেঘালয়। ২০১৮ সালে তাঁরা সিকিমের বিরুদ্ধে ৮২৬ রান তুলেছিল। তবে সর্বকালীন তালিকায় এটি নবম সর্বোচ্চ। স্নেহল ও কাশ্যপের দৌরাত্ম্যে প্রথম ইনিংসে ৬৪৩ রানের বিরাট লিড নিতে সক্ষম হয় গোয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'কঠিনতম চ্যালেঞ্জ'-র মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়ার তরুণদের পেপ-টক দিলেন গম্ভীর, কোহলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget