এক্সপ্লোর

IND vs SA: 'সাফল্যের পরিবর্তে হিংসাই জোটে', ইডেনে 'বওনা' বিতর্কের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তেম্বা বাভুমার

Temba Bavuma: প্রথম ইনিংসে ইডেনে এক ডিআরএস কল নেওয়ার সময় যশপ্রীত বুমরা ও ঋষভ পন্থের মধ্যে কথোপকথনের সময় বুমরা বাভুমাকে 'বওনা' অর্থাৎ 'বামন' বলে সম্বোধন করেন

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক তিনি। তাঁর অধিনায়ক হিসাবে টেস্ট রেকর্ড ঝাঁ চকচকে বলে একেবারেই বাড়িয়ে বলা হবে না। ইডেন গার্ডেন্স ফের একবার তেম্বা বাভুমা (Temba Bavuma) প্রমাণ করেন তিনি একজন লড়াকু ব্যাটার এবং অবশ্যই এক দুরন্ত নেতা। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে (India vs South Africa) চ্যালেঞ্জিং পিচে তাঁর হাঁকানো অর্ধশতরানে ভর করেই প্রোটিয়া বাহিনী জয়ের ইমারত গড়ে। তবে ইডেনে তেম্বার ইনিংসের পাশাপাশি তাঁকে বুমরার করা এক মন্তব্যও শিরোনাম কেড়ে নেয়।

প্রথম ইনিংসে ইডেনে এক ডিআরএস কল নেওয়ার সময় যশপ্রীত বুমরা ও ঋষভ পন্থের মধ্যে কথোপকথনের সময় বুমরা বাভুমাকে 'বওনা' অর্থাৎ 'বামন' বলে সম্বোধন করেন। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তারপরেই সেই নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতের তারকা বোলার বুমরা। বাভুমা অবশ্য চুপচাপই ছিলেন। তবে অবশেষে তিনি সম্ভবত মুখ খুললেন।

প্রোটিয়া অধিনায়ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রোটিয়া অধিনায়ক একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেই পোস্টে লেখা, 'সাফল্যের পরিবর্তে হিংসাই জোটে। সত্য বললে অপছন্দের পাত্র হয়ে উঠতে হয়। নিজেকে উন্নত করার পথে একা হাঁটতে হয়। এগিয়ে যাওয়ার পরিণামে কষ্ট পেতে হয়।' গত ম্য়াচে বুমরার সঙ্গে ওই বিতর্কিত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বাভুমার এই পোস্টটি বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তবে ইডেনে হাইভোল্টেজ  ম্যাচশেষে  কিন্তু বুমার-বাভুমাকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে বলতে মাঠ ছাড়তে দেখা দিয়েছিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Temba Bavuma (@tembabavuma)

 

অবশ্য বাভুমা লিখলেও দক্ষিণ আফ্রিকার তরফে এই বিষয়ে বুমরার বিরুদ্ধে কোনও অভিযোগ বা কিছু করা হয়নি। দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট এর থেকে নিজেদের দূরেই সরিয়ে রেখেছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স (Ashwell Prince) এই বিতর্ক থেকে নিজেদের দূরেই সরিয়ে নিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই নিয়ে আর কোনও চর্চা হবে না। এই প্রথমবারই আমি এই বিষয়টি জানতে পারলাম। আমার মনে হয় না মাঠের মাঝে যা হয়েছে, তা নিয়ে আর কোনওরকম কোনও সমস্যা হবে।' কিন্তু বাভুমার পোস্ট আবারও একবার সেই বিতর্ককে উস্কে দিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget