এক্সপ্লোর

INDW vs AUSW: ভারত বিশ্বকাপ জিতলেই এই কাজটি করবেন গাওস্কর, সঙ্গী হতে বললেন জেমাইমাকে

Womens ODI World Cup 2025: চলতি বিশ্বকাপেই দুটো ম্য়াচে খাতাই খুলতে পারেনি জেমাইমা। একটি ম্য়াচে তাঁকে বসিয়ে দেওয়া হয়ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন।

মুম্বই: অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকেই গোটা দেশজুড়ে বন্দিত হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলা ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। যেই জয়ের 'নায়িকা' ছিলেন জেমাইমা রডরিগেজ। ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের দুরন্ত ইনিংস খেলছিলেন জেমাইমা। এবার জেমাইমা ও ভারতীয় দলকে প্রমিস করলেন সুনীল গাওস্কর। কিংবদন্তি ভারতীয় ওপেনার জেমাইমাকে তাঁর সঙ্গী হতে বলেছেন। 

না না, পড়ে অবাক হওয়ার কিছু নেই। গাওস্কর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''যদি ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চে খেতাব জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে পারফর্ম করতে চাই। ও যদি রাজি থাকে, আমি গান গাইতে পারি ওর সঙ্গে। ওর কাছে ওর গিটার রয়েছে। আমি গান গাইব আর ও গিটার বাজাবে।''

কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন, ''আমরা বিসিসিআইয়ের এক অ্য়াওয়ার্ড শো-তে এমন পারফর্ম একসঙ্গে করেছিলাম। সেখানে একটি ব্যান্ড পারফর্ম করছিল। আমরা তাদের সঙ্গে যোগ দিয়েছিলাম। জেমাইমা গিটার বাজাচ্ছিল, আর আমি আমার যা ভয়েস তাতেই গান গাইছিলাম। আমি সেই কাজটাই করতে এখনও মুখিয়ে থাকব। জেমাইমা খুশি থাকলে আমি গান গাইতে রাজি থাকব।''

৩৩৯ রান তাড়া করতে নেমে একসময় দ্রুত ২ ওপেনারকে হারিয়ে বসেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু সেখান থেকে হরমনপ্রীত ও জেমাইমা মিলে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। হরমন আশির ঘরে আউট হলেও জেমাইমা অপরাজিত ১২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

চলতি বিশ্বকাপেই দুটো ম্য়াচে খাতাই খুলতে পারেনি জেমাইমা। একটি ম্য়াচে তাঁকে বসিয়ে দেওয়া হয়ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। হরলীন দেওল বৃহস্পতিবার দলে ছিলেন না, তাঁর বদলে জেমাইমা তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান। একেবারে নাকি শেষ মুহূর্তে তাঁকে এই বিষয়ে জানানো হয়। তিনি জানান, 'আমি তো জানতামই না যে আমি তিন নম্বরে ব্যাট করব। আমি স্নান করছিলাম আর ওদের বলেছিলাম যে আমায় দরকারে ডাকতে। ব্যাটে নামার পাঁচ মিনিট আগে জানতে পারি আমি তিন নম্বরে ব্যাট কতে নামব। আজকের রাতটা আমার বিষয়ে নয়, ভারতের জন্য এই ম্যাচটা আমি জিততে চেয়েছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকতে চেয়েছিলাম। আজকের রাচটা আমার অর্ধশতরান বা শতরানের নয়, রাতটা ছিল ভারতকে জেতানোর। এর আগে যা যা হয়েছে (গুরুত্বপূর্ণ ম্যাচ হারা) সেটা আজকের জন্য আমাদের প্রস্তুত করেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget