এক্সপ্লোর

Suresh Raina Restaurant: ব্যাট-প্যাড ছেড়ে খুন্তি হাতে রায়না, ইউরোপে খুললেন নিজের রেস্তোরাঁ

Suresh Raina: আমস্টারডামে রায়না নিজের রেস্তোরাঁর নাম রেখেছেন 'রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁ' (Raina Indian Restaurant)।

আমস্টারডাম: ব্যাট হাতে একসময় মাঠ কাঁপাতেন তিনি। তবে বেশ কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। ভারতীয় ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন দিনকয়েক আগে। তবে এবার নতুন ইনিংসের সূচনা করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। অবশ্য এই ইনিংসে তাঁকে ব্যাট, প্যাড হাতে নয়, বরং দেখা যাবে হাত, খুন্তি হাতে। আমস্টারডামে নিজের রেস্তোরাঁ খুললেন রায়না।

রায়নার রেস্তোরাঁ

আমস্টারডামে রায়না নিজের রেস্তোরাঁর নাম রেখেছেন 'রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁ' (Raina Indian Restaurant)। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই নিজের রেস্তোরাঁ খোলার কথা ঘোষণা করেন। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের না না খাবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় রায়না লেখেন, 'আমস্টারডামে রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁর উদ্বোধন করতে পেরে আমি উচ্ছ্বসিত। এই রেস্তোরাঁর মাধ্যমেই আমার খাবার তৈরি এবং খাওয়ার প্রতি ভালবাসাটা সকলের সামনে তুলে ধরব। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের খাবার সরাসরি ইউরোপে নিয়ে আসাটাই আমার লক্ষ্য।'

 

 

গোটা রেস্তোরাঁ জুড়েই রায়নার ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে এই রেস্তোরাঁ সাজানো হয়েছে। সদ্যই এই রেস্তোরাঁ উদ্বোধনের খুশিতে গোটা মাস জুড়েই রায়নার নতুন রেস্তোরাঁয় বিশেষ ছাড় পাওয়া যাবে বলেই খবর। রায়নার রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করার সুবন্দোবস্ত রয়েছে।

সঞ্জু বাবার দল

বলিউডের অন্যতম সুপারস্টার তিনি। এবার ক্রিকেটের সঙ্গেও যুক্ত হলেন। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টিদের পথে হেঁটে। সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বলিউডের অভিনেতা বাইশ গজের সঙ্গে যুক্ত হলেন। জিম্বাবোয়েতে (Zimbabwe) শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানকারই একটি দল কিনে ফেললেন সঞ্জয় দত্ত। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট। হারারেতে আগামী ২৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ। সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার দল কিনলেন সঞ্জু বাবা।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget