এক্সপ্লোর

SuryaKumar Yadav: এই তো সবে শুরু... স্বামী সূর্যকুমার ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আবেগঘন পোস্ট স্ত্রী দেবীশার

Indian Cricket Team: শ্রীলঙ্কা সফরের মাধ্যমেই পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে প্রথমবার দায়িত্ব নিতে চলেছেন সূর্যকুমার যাদব।

মুম্বই: দিন দু'য়েক আগেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের (SuryaKumar Yadav) নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকে তারকা ক্রিকেটারের জন্য চারিদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। এবার স্বামী অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে মুখ খুললেন সূর্য-ঘরণী দেবীশা শেট্টি (Devisha Shetty)।

দেবীশা জানান ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়াটা সূর্যকুমার এবং তাঁর উভয়ের প্রত্যাশার বাইরে ছিল। তবে সূর্যকুমার দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন বলেই মনে করছেন দেবীশা। তিনি নিজের স্টোরিতে লেখেন, 'তুমি (সূর্যকুমার) যখন ভারতের হয়ে খেলা শুরু কর, তখন আমাদের কেউই ভাবিনি যে এই দিনটাও আসতে পারে। তবে ঈশ্বর সকলকে সঠিক সময়মতো তাঁর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল দেন। তুমি যতদূর এসেছো, তাতে তোমার ওপর গর্ব হয়। তবে এটা তোমার সফরের এই তো সবে শুরু। আরও অনেকদূর যেতে হবে।'

অধিনায়ক নির্বাচিত হওয়ার সূর্য নিজেও সদ্য মুখ খুলেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই তিনিও সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সূর্যকুমার লেখেন, 'আপনাদের এত ভালবাসা, সমর্থন এবং শুভেচ্ছাবার্তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিগত কয়েক সপ্তাহটা আমার জন্য স্বপ্নের মতোই কেটেছে এবং সত্যিই কৃতজ্ঞ।' জাতীয় দলের হয়ে খেলাটাই তাঁর কাছে বিরাট গর্বের বলে জানিয়ে কৃতজ্ঞ সূর্য জানান এই নতুন ভূমিকার ফলে তাঁর দায়িত্বও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surya Kumar Yadav (SKY) (@surya_14kumar)

'জাতীয় দলের হয়ে খেলাটার অনুভূতির সঙ্গে আর কোনওকিছুর তুলনা চলে না এবং এই অনুভূতিটা আমি কোনওদিনই ভাষায় ব্যক্ত করতে পারব না। এই নতুন ভূমিকাটা নিজের সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব, উত্তেজনা এবং উন্মাদনা সঙ্গে করে নিয়ে আসে। আশা করছি এই সফরে ভবিষ্যতেও আপনাদের সমর্থন এবং আর্শীবাদ পাব।' লেখেন ভারতের নতুন অধিনায়ক। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর এবার বিশ্বজয়ী দলকে সূর্য কেমনভাবে নেতৃত্ব দেন, সেইদিকে সকলের নজর থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সরকারি ঘোষণা আগেই হয়েছে, রবিবারেই প্রথম সাংবাদিক সম্মেলন করবেন কোচ গম্ভীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget