এক্সপ্লোর

T20 World Cup: ঠিক কী বলেছিলেন সেদিন ফ্লিনটফ? ছয় ছক্কা স্মৃতি উস্কে দিলেন যুবরাজ

Yuvraj Singh Update: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন বাঁহাতি ভারতীয় অলরাউন্ডার।

মুম্বই: চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে ভারত। দ্বিতীয়বারের জন্য এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথমবার ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে এই টুর্নামেন্টে খেতাব ঘরে তোলে টিম ইন্ডিয়া। সেই টুর্নামেন্টেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন যুবরাজ সিংহ। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন বাঁহাতি ভারতীয় অলরাউন্ডার। কিন্তু ব্রডকে যুবির হাঁকানো সেই ছয় ছক্কার আগে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন যুবরাজ। সেদিন ঠিক কী বলেছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার?

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে যুবরাজ বলেন, ''ফ্লিনটফ সেদিন বেশ ভালই বল করছিল। কয়েকটি লেংথ বল করেছিল সে। একটি ইয়র্কার বলও করেছিল। কিন্তু সেই বলেও আমি ফ্লিক করে শট মারি। যা দেখে সন্তুষ্ট হয়নি একেবারেই। খারাপ শব্দের ব্যবহার করেছিল ও।''

এরপর যুবরাজ আরও বলেন, "ও আমাকে ক্রমাগত উস্কানি দিচ্ছিল। আমাকে রাগানোর চেষ্টা করছিল। মনে হচ্ছিল যে আমার দিকে থুতু ছিটিয়েছিল ও। যা আমাকেও আরও রাগিয়ে দেয়। পরিস্থিতিত ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। এরপরই আম্পায়াররা এগিয়ে আসেন।''

 ফ্লিনটফের সঙ্গে ঝামেলার প্রভাব স্টুয়ার্ট ব্রডের ওপর গিয়ে পড়ে। তাঁর ওভারে ছয় ছক্কা হাঁকান যুবি। কিন্তু এরপর ফ্লিনটফকেও ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সেই ম্য়াচে। যা বেশি তৃপ্তি দিয়েছিল তাঁকে, এমনটাই মনে করেন বাঁহাতি বিশ্বজয়ী অলরাউন্ডার।

কিছুদিন আগেই ধোনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজের বাবা যোগরাজ সিংহ। পরে এক সাক্ষাৎকারে যুবরাজ সিংহকে তাঁর বাবার সম্পর্কে বলতে শোনা যায়। সেই ভিডিওটিতে যুবরাজ দাবি করেন তাঁর বাবার সমস্যা রয়েছে কিছু, কিন্তু সে কিছুতেই তা মানেন না। যুবরাজ বলেন, 'আমার মনে হয় আমার বাবার মানসিক সমস্যা রয়েছে। কিন্তু কোনওভাবেই সেটাকে মানতে চান না ওঁ। এই বিষয়ে ওঁর সত্যিই কিছু করা উচিত। কিন্তু কোনওভাবেই এই বিষয়টাকেই মানেন না বাবা।'

যুবরাজের বাবা যোগরাজ সাম্প্রতিক দাবি করেন তিনি কোনওদিনই ধোনিকে ক্ষমা করতে পারবেন না। যোগরাজের দাবি অনুযায়ী, 'ধোনিকে আমি কোনওদিন ক্ষমা করতে পারব না। ওর জন্যই আমার ছেলের কেরিয়ার তিন চার বছর ছোট হয়ে গিয়েছিল।' এই প্রথম নয়, এর আগেও বহুবার বিশ্বজয়ী অধিনায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন যোগরাজ। যুবরাজ অবশ্য তেমন কিছু বলেননি কোনওদিনই। তবে ধোনি যে তাঁর বন্ধু নয়, সেকথায়ও জানিয়ে দিয়েছিলেন যুবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget