এক্সপ্লোর

IND vs IRE: ভুবিকে টেক্কা, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই বিশ্বরেকর্ড বুমরার

Jasprit Bumrah Record: বিশ্বরেকর্ডও গড়লেন তারকা ডানহাতি পেসার। যেই রেকর্ড এতদিন দখলে ছিল ভুবনেশ্বর কুমারের। এবার থেকে সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন বুমরা।

নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্য়াচে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন যশপ্রীত বুমরা। তবে শুধু ম্য়াচের সেরা হওয়াই নয়। বিশ্বরেকর্ডও গড়লেন তারকা ডানহাতি পেসার। যেই রেকর্ড এতদিন দখলে ছিল ভুবনেশ্বর কুমারের। এবার থেকে সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন বুমরা। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের ৩ ওভারের স্পেলে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বুমরা। একটি মেডেন ওভারও দিয়েছিলেন বুমরা। আর তাতেই রেকর্ডবুকে নাম তুলে দিলেন। 

এতদিন পর্যন্ত টেস্ট খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন ওভার করার নজির ছিল ভুবনেশ্বর কুমারের। এদিন রোহিত বুমরাকে আইরিশদের বিরুদ্ধে আক্রমণে নিয়ে আসেন ইনিংসের পঞ্চম ওভারে। আর সেই ওভারটিই মেডেন দেন তিনি। এর সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক মেডেন ওভার করার নজির গড়লেন বুমরা। এই মুহূর্তে টেস্ট খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১১টি মেডেন ওভার করলেন ডানহাতি পেসার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল আট উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নেমে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। আয়ারল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন অ্যান্ড্রু বালবিরিন ও পল স্টার্লিং। অর্শদীপ সিংহ প্রথমে ধাক্কা দেন আইরিশ শিবিরে। মাত্র ২ রান করে বোল্ড হয়ে যান স্টার্লিং। ৫ রান করে অ্যান্ড্রু বালবিরিন এরপর অর্শদীপের শিকার হন। এরপরও সেভাবে কোনও ব্যাটারই আর ক্রিজে সেট হতে পারেনি। ডিলেনি ১৪ বলে ২৬ রান করেন। শেষ পর্যন্ত ৯৬ রানই বোর্ডে তুলতে পারে আয়ারল্যান্ড। হার্দিক পাণ্ড্য একাই ৩ উইকেট নিলেন।

রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু ওপেনার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্য়াচ একদমই ভাল খেলতে পরলেন না বিরাট। পাঁচ বল খেলে মাত্র ১ রান করেই আউট হলেন কিং কোহলি। রোহিত অবশ্য মুশকিল পিচে দুরন্ত হাফ সেঞ্চুরি এল রোহিতের ব্যাট থেকে। ৩৬ বলে ৫০ রানের গণ্ডি পার করলেন তিনি। তিন নম্বরে নেমে ওয়ার্ম আপ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন পন্থ। এদিনও ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেললেন। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকালেন পন্থ। শেষ পর্য়ন্ত ১২.২ ওভারেই ম্য়াচ জিতে যায় ভারত। আগামী ৯ তারিখ ভারতের সামনে পাকিস্তান।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget