এক্সপ্লোর

T20 World Cup 2026 Final: ফাইনালে যে সকল মিনি ব্যাটেল সেট করতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য

IND vs NZ: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবি-রাতে মিলবে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ভারত নাকি নিউজিল্যান্ড কোন দল হাসবে শেষ হাসি?

আমদাবাদ: রবিবার রাতে আমদাবাদে টি-২০ বিশ্বকাপ ফাইনাল। টিম ইন্ডিয়ার কাছে রয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এবার বিশ্বকাপ ট্রফি জেতার লড়াই শুধু এগারো বনাম এগারোর নয়, এই ম্যাচে নজর থাকবে কয়েকটা মিনি ব্যাটেলেও। ৪টি বিশেষ লড়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই হাড্ডাহাড্ডি লড়াইগুলোতে নজরে থাকবেন কারা।

১. ফিন অ্যালেন বনাম যশপ্রীত বুমরা

শুরুতেই থাকছে পাওয়ারপ্লে-র লড়াই। একদিকে কিউয়িদের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন, যিনি যে কোনও বোলিং অ্যাটাক তছনছ করতে ওস্তাদ। অন্যদিকে ভারতের প্রাণভোমরা যশপ্রীত বুমরা। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে বুমরার মাত্র ৫টি বল খেলেছেন অ্যালেন এবং একবারও আউট হননি। রবিবার কি বুমরাহ শুরুতেই অ্যালেনকে প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দিতে পারবেন?

২. টিম সিফার্ট বনাম বরুণ চক্রবর্তী

মিডল ওভারের রহস্য বনাম অভিজ্ঞতার লড়াই! নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার টিম সিফার্ট টপ অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী। আর তাঁকে আটকানোর দায়িত্ব ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। মজার ব্যাপার হল, আইপিএলে দু'জনকেই কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে আসন্ন মরসুমে। তাই এই লড়াইটা সত্যিই দেখার মতো হবে।

৩. সূর্যকুমার যাদব বনাম মিচেল স্যান্টনার

মাঠের চারদিকে শট খেলতে ওস্তাদ মিস্টার ৩৬০ ডিগ্রি সূর্যকুমার যাদব। কিন্তু তাঁর পথে বড় বাধা হতে পারেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। টি-টোয়েন্টিতে ১০ বার মুখোমুখি হয়ে স্যান্টনার ৩ বার আউট করেছেন সূর্যকে। স্যান্টনারের দুরন্ত বোলিং বনাম সূর্যের আক্রমণাত্মক ব্যাটিং কে জিতবে এই মগজাস্ত্রের লড়াইয়ে?

৪. সঞ্জু স্যামসন বনাম ম্যাট হেনরি

দারুণ ফর্মে থাকা সঞ্জু স্যামসনের সামনে বড় চ্যালেঞ্জ ম্যাট হেনরির নিখুঁত লাইন-লেন্থ। পরিসংখ্যানে দেখা গিয়েছে, হার্ড লেন্থের বলে সঞ্জু কিছুটা সমস্যায় পড়েন। হেনরির মাত্র ১০টি বল খেলে ১৫ রান করেছেন সঞ্জু, আর আউট হয়েছেন ২ বার! কাল কি সঞ্জু এই গেরো কাটিয়ে ফিনিশিংয়ে ভারতকে বড় রান এনে দিতে পারবেন?

 

এই ৪টি লড়াইয়ের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? বুমরা কি পারবেন অ্যালেনকে থামাতে, নাকি স্যান্টনারের স্পিন জালে জড়িয়ে পড়বেন সূর্য? উত্তর মিলবে রবি-রাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget