এক্সপ্লোর

IND vs ZIM: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আজ ভারতের দলে জোড়া পরিবর্তন? কারা পেতে পারেন সুযোগ?

T20 World Cup 2026: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে আজ মরণ-কামড় দিতে মরিয়া থাকবে ভারত। সেই ম্যাচে কারা থাকতে পারেন টিম ইন্ডিয়ার একাদশে?

কলম্বো: পরপর তিন ম্যাচে শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে করেছেন সাকুল্যে ১৫ রান। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মাকে কি আজ খেলাবে ভারত?

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক বছরে জোড়া সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে ধারাবাহিকতার অভাবে ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার কি স্যামসনের জন্য দরজা খুলবে?

একটা সময় টি-২০ বিশ্বকাপের মানচিত্রে ছিলেন না ঈশান কিষাণ। তবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চোখধাঁধানো পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরেন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস। আজ ঈশান কত নম্বরে ব্যাট করবেন?

উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে তাঁকে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হয়। তবে টি-২০ বিশ্বকাপে কথা বলছে না সূর্যকুমার যাদবের ব্যাট। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে কত নম্বরে ব্যাট করবেন স্কাই?

টি-২০ দলের সহ অধিনায়ক অক্ষর পটেল। অথচ অজ্ঞাত কারণে তাঁকেই কি না রাখা হচ্ছে না একাদশে! প্রবল সমালোচনা চলছে গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্টের। চাপের মুখে কি অক্ষরকে আজ ফেরাবে ভারত?

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে বৃহস্পতিবার চেন্নাইয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে ভারতকে। আর জিততে হবে বড় ব্যবধানে। আজ কেমন হতে চলেছে ভারতের একাদশ? দলে থাকবে কোনও চমক? 

টি-২০ বিশ্বকাপে ভারতের সেরা ব্যাটিং অস্ত্র হতে পারতেন অভিষেক শর্মা। তবে শূন্য রানের হ্যাটট্রিকের পর তাঁর আত্মবিশ্বাস তলানিতে। একাদশ থেকে ছেঁটে ফেলার জোরাল দাবি উঠছে। যদিও টিম ম্যানেজমেন্ট এখনও অভিষেকের পাশে। ভারতীয় শিবির থেকে যেটুকু আভাস পাওয়া গিয়েছে, তাতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে পারেন অভিষেক। তিনিই সম্ভবত ইনিংস ওপেন করবেন।

তবে চমক থাকতে পারে তাঁর ওপেনিং পার্টনারের নামে। ভারতের প্র্যাক্টিস থেকে যেটুকু ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে ফিরতে পারেন সঞ্জু স্যামসন। তিনিই হয়তো অভিষেকের সঙ্গে ইনিংস ওপেন করবেন। সেক্ষেত্রে তিন নম্বরে নামতে পারেন পকেট ডিনামাইট ঈশান কিষাণ। তাতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে প্রতিপক্ষ বোলিংকে এলোমেলো করে দেওয়ার সুযোগও থাকছে। বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন রিঙ্কু সিংহ। তিনি চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও খেলার সম্ভাবনা কম। তাঁর পরিবর্তেই খেলানো হতে পারে সঞ্জুকে।

চার নম্বরে সূর্যকুমার যাদব নামতে পারেন। তিলক বর্মাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাঁহাতি ব্যাটার ছন্দে নেই। যদিও জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতের প্র্যাক্টিসে যা ইঙ্গিত, তাতে তিলক হয়তো খেলবেন।

শিবম দুবে ও হার্দিক পাণ্ড্য অটোমেটিক চয়েস। দুজনই বিগহিটার। মিডিয়াম পেস বোলিংও করেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ছন্দে থাকলে।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দলে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে একাদশে ফিরতে পারেন অক্ষর পটেল। বাঁহাতি স্পিনার খেললে বোলিংয়ে বৈচিত্র বাড়বে। পাশাপাশি বাড়বে ব্যাটিংয়ের গভীরতা। বিগহিটার অক্ষর ফিল্ডিংয়েও চৌখশ।

দুই জোরে বোলার হিসাবে যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহের খেলা কার্যত নিশ্চিত। অক্ষরের সঙ্গে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসাবে সম্ভবত খেলবেন বরুণ চক্রবর্তী।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে আজ মরণ-কামড় দিতে মরিয়া থাকবে ভারত। সেই ম্যাচে কারা থাকতে পারেন টিম ইন্ডিয়ার একাদশে, তারই আভাস দেওয়ার জন্য এই ভিডিও। আপনাদের পছন্দের দলের সঙ্গে কি মিলল? 

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget