এক্সপ্লোর

T20 World Cup 2026: প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন, নামিবিয়ার বিরুদ্ধেও কি খেলবেন না বুমরা? জানালেন ভারতীয় কোচ

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচে যশপ্রীত বুমরাকে খেলেতে দেখা যায়নি।

নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুরন্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) অভিযান শুরু করেছে ভারতীয় দল। সেই ম্য়াচে অবশ্য দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলেননি। ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে। সেই ম্যাচে কি মাঠে নামতে পারবেন বুমরা? তারকা বোলারের ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)।

ভারতের সহকারী কোচ টেন দুশখাতে সাংবাদিক সম্মেলনে জানান, '১০ দিনের বিরতির পর বুমরা বোলিং করা শুরু করেছে এবং আগের থেকে ও এখন অনেক সুস্থ অনুভব করছে। ও বেশ ভালভাবেই নড়াচড়া করছে এবং আজ আবারও বোলিং করবে।' অর্থাৎ সব ঠিকঠাক থাকলে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন যশপ্রীত বুমরা। অবশ্য বুমরা একা নন, আরও একাধিক ভারতীয় ক্রিকেটারের ফিটনেস নিয়ে রয়েছ প্রশ্নচিহ্ন। এদের মধ্যে অন্যতম হলেন ওয়াশিংটন সুন্দর।     

সেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরেই রয়েছেন সুন্দর। তবে প্রথম ম্যাচের পরেই অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, 'অভিষেকের শরীর খুব একটা ভাল ছিল না। ওয়াশিংটন সুন্দর দিল্লিতে আমাদের দলের সঙ্গে যোগ দিতে চলেছে।' এই দুই তারকার ফিটনেস নিয়েও আপডেট দিলেন টেন দুশখাতে।

দুইজনকে নিয়েই আশাবাদী ভারতীয় সহকারী কোচ। 'সুন্দর তো গতকালই দলে যোগ দিয়েছে। আজ ও দলের সঙ্গে মিলে অনুশীলন সারবে। আর অভিষেকের বিষয়টা হল ও পেটের সমস্যায় ভুগছে। তবে আমরা আশা করছি যে ও নামিবিয়া ম্যাচ খেলার জন্য সময়মতো ফিট হয়ে উঠবে।' 

নামিবিয়া ম্যাচের পরেই সপ্তাহান্তে মেগা ম্যাচ। দীর্ঘ টালবাহানা, নাটকের পরে অবশেষে প্রত্যাশামতোই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। কলম্বোতে আয়োজিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মেগা দ্বৈরথ। সেই ম্যাচ নিয়ে টেন দুশখাতের দাবি, 'আমরা এই নিয়ে কিছুই আলোচনা করিনি বা ভাবিনি। আমরা ওখানে গিয়ে মাঠে নামার পরেও ওরা যতক্ষণ না মাঠে আসছে, ততক্ষণ ম্যাচ হবে বলেই আমরা ধরে রেখেছিলাম। এই নিয়ে সমস্ত রাজনীতি থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি দুই দেশের আবেগ এবং বিভিন্ন রাজনৈতিক মতানৈক্য নিয়ে তো আগেই বলেছি। তবে আমার মতে খালি ক্রিকেটীয় দিকটাতেই নিজেদের ফোকাস রাখাটা খুব জরুরি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget