এক্সপ্লোর

T20 World Cup 2026: পরের ম্যাচেই একাদশে ফিরবেন স্যামসন? দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরেই পূর্বাভাস দিলেন ভারতীয় কোচ

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুই ওপেনার ঈশান কিষাণ ও অভিষেক শর্মা যথাক্রমে শূন্য ও ১৫ রানে সাজঘরে ফেরেন।

আমদাবাদ: নাগাড়ে চার ম্যাচ জিতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) অপরাজিত থেকেই রবিবার সুপার এইটের ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল আরেক অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। তবে সেই ম্যাচে একেবারে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। ৭৬ রানের বিরাট ব্যবধানে হারতে হল ভারতীয় দলকে। এই ম্যাচে হারের পর ভারতীয় একাদশ নিয়েও চর্চা শুরু হয়েছে। আসন্ন ম্যাচগুলিতে সেই একাদশ নিয়ে পূর্বাভাস দিলেন রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)।

বিগত ম্যাচগুলির মতো এই ম্যাচেও ভারতীয় ওপেনাররা দলের হয়ে ভাল শুরু করতে ব্য়র্থ হন। এই ম্যাচে অবশ্য অভিষেক শর্মা খাতা খুললেও ঈশান কিষাণ শূন্য রানে আউট হন। অভিষেক শর্মাও ১৫ রানের বেশি করতে পারেননি। এমনকী তিনে নামা তিলক বর্মার হতাশাজনক টুর্নামেন্টও অব্যাহত। তিনিও এক রানে ফেরেন। এমন পরিস্থিতিতে স্কোয়াডে থাকা আরেক টপ অর্ডার ব্য়াট সঞ্জু স্যামসনের প্রসঙ্গ উঠে আসা কিন্তু খুবই স্বাভাবিক। সেই কথা মেনেও নিচ্ছেন টেন দুশখাতে।

ভারতীয় সহকারী কোচ জানান, 'পরবর্তী কয়েক দিনে সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা হবে।' তবে তিনি অভিষেক শর্মারও পাশে দাঁড়ান। 'আমি অভিষেক বা তিলকের হয়ে কোনও অজুহাত দিতে চাই না। অভির ফুড পয়েজিন হয়েছিল। আর তিন ম্যাচে শূন্য করার পর চাপ তো থাকেই। ও খানিকটা চাপে রয়েছে বলে মনে হচ্ছে। তবে সেটা ঠিক করা আমাদের দায়িত্ব। নেটে ভাল ছন্দে থাকা বা এসব নিয়ে কথা বলার কোনও মানে হয় না আর। সময় এসেছে পারফর্ম করার।' মত টেন দুশখাতের।

দক্ষিণ আফ্রিকা টস জিতে ম্যাচে প্রথমে ব্যাটিং নিয়েছিল। তবে ভারতীয় বোলাররা শুরুটা দারুণ করে। যশপ্রীত বুমরা নতুন বলে আতঙ্ক তৈরি করেছিলেন প্রোটিয়া শিবিরে। ৪ ওভারে ২০/৩ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রত্যাঘাত করেন ডেভিড মিলারের। চতুর্থ উইকেটে তিনি ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে ঝোড়ো ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। ৩৫ বলে ৬৩ রান করে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার মিলারই। শেষ দিকে ঝড় তুলে ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন। ১৮৭/৭ তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১১১ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget