এক্সপ্লোর

T20 World Cup 2026: বিশ্বকাপের আগেই চোট, মেগা টুর্নামেন্টে খেলা নিয়ে সংশয়, উদ্বেগ বাড়ল আরসিবিরও?

Tim David: শুক্রবার বিগ ব্যাশে নিজের দল হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছিলেন টিম ডেভিড। পারথ স্কর্চার্সের বিরুদ্ধে ম্যাচে রান নেওয়ার সময়ই চোটের কবলে পড়েন টিম ডেভিড।

নয়াদিল্লি: আর মাস দু'য়েক মতো বাকি। ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর (T20 World Cup 2026)। তার প্রাক্কালে চোটের কবলে তারকা ক্রিকেটার। কে সেই ক্রিকেটার? তিনি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার টিম ডেভিড (Tim David)।

ডেভিডকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসাবেই মনে করা হয়। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের বড় ভরসা হতে পারেন তিনি। টি-টোয়েন্টিতে টিম ডেভিডের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। তিনি ৬৮টি ম্যাচে ১৬৮.৮৮ স্ট্রাইক রেটে ইতিমধ্যেই ১৫৯৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করে ফেলেছেন। গত মরশুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেতাব জয়েরও অন্যতম বড় কারণ তিনি। তবে তাঁর পেশিতে চোট লেগেছ। পরীক্ষা করার পর জানা যায় ডেভিডের গ্রেড ২ স্ট্রেন। 

শুক্রবার বিগ ব্যাশে নিজের দল হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছিলেন টিম ডেভিড। পারথ স্কর্চার্সের বিরুদ্ধে ম্যাচে রান নেওয়ার সময়ই চোটের কবলে পড়েন টিম ডেভিড। এই চোটের কারণে এ বারের বিগ ব্যাশ আর তাঁর খেলা হচ্ছে না। তাঁর ফ্র্যাঞ্চাইজি হারিকেন্সের তরফে তা বিবৃতি দিয়ে জানিয়েও দেওয়া হয়।

হারিকেন্স বিবৃতিতে বলে, 'ওঁর সাম্প্রতিক বিবিএল ম্যাচে টিম ডেভিড ডান দিকের হ্যামস্ট্রিংয়ে গ্রেড ২ টিয়ার হয়েছে। ফলস্বরূপ ওঁ বিগ ব্যাশের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না। ওঁর রিহ্যাবের সময়সীমা অনুযায়ী ওঁ আসন্ন বিশ্বকাপর জন্য উপলব্ধ হবে।' তবে এই বিবৃতির পরেও অস্ট্রেলিয়ার সমর্থকদের উদ্বেগ কমছে না। খানিকটা হলেও উদ্বেগে আরসিবি অনুরাগীরাও। 

টিম ডেভিডের পাশাপাশি আপাতত অস্ট্রেলিয়ার আহত তারকাদের লিস্টে রয়েছে প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের নামও। দুই তারকা বোলারই চলতি অ্যাশেজ় সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তবে শোনা যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আসন্ন বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হবে, তাতে এই দুই তারকার নামই থাকবে। যদিও সেই তালিকাটি প্রাথমিক তালিকা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, কামিন্স এবং হ্যাজেলউডকে ছাড়া দেশের মাটিতে এক দশকেরও বেশি সময় পরে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। তাও আবার অ্যাশেজ়ের বক্সিং ডে টেস্টে। মাত্র ২ দিনেই শেষ বক্সিং ডে টেস্ট। অ্যাশেজ আগেই দখল করে নিতে পেরেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিয়মরক্ষার দু'টো টেস্টের মধ্য়ে বক্সিং ডে টেস্টে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড ক্রিকেট দল। ৪ উইকেট ম্যাচ জিতল বেন স্টোকসের দল।

ম্যাচে মূলত বোলাররাই দাপট দেখান। বোলারদের দাপটেই চার উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। দলের তরুণ পেস বোলার জস টাং প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন। মোট ৭ উইকেট ঝুলিতে পুরে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন জস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget