এক্সপ্লোর

T20 World Cup 2026: স্পিন বোলিং বিভাগ ভারতের থেকেও ভাল বলে দাবি করে সেমিফাইনালে ইংল্যান্ডকেই ফেভারিটের তকমা দিলেন ভন

India vs England: এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হচ্ছে।

নয়াদিল্লি: রাত পোহালেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনাল। ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (India vs England)। এই হাইভোল্টেজ ম্যাচের আগে ইতিমধ্যেই মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন দাবি করছেন দুই যুযুধান প্রতিপক্ষের সেমিফাইনাল ম্যাচে এগিয়ে ইংল্যান্ডই।

ইংল্যান্ড দল সুপার এইটে নিজেদের সবকয়টি ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছেছে। সেখানে ভারতীয় দল সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। তবে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করেছে ভারত। মাইকেল ভন মনে করছেন এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভারতীয় দলের স্পিন আক্রমণ থেকেও ভাল এবং সেই কারণেই তারা আসন্ন সেমিফাইনাল ম্য়াচে এগিয়ে রয়েছে।

এক পডকাস্টে মাইকেল ভনকে বলতে শোনা যায়, 'ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভারতীয় দলের থেকে বেশি ভাল। (বরুণ) চক্রবর্তীকে অনেকেই ধরে ফেলেছেন। সেখানে (লিয়াম) ডসন, (আদিল) রশিদ এবং উইল জ্যাকস স্পিনের বিভাগে টুর্নামেন্টের সেরা ত্রয়ী। ওরা (ইংল্যান্ড) ম্যাচ জেতার এক পথ খুঁজে পেয়েছে বলে মনে হচ্ছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষার হলেও, ওই ম্যাচে জয়টা দারুণ ছিল। আমার কেন জানি না মনে হচ্ছে মুম্বইতে ইংল্যান্ড জিততে পারবে।'

তিনি আরও যোগ করেন, 'ইংল্যান্ড গোটা টুর্নামেন্টে দারুণ ফিল্ডিং করেছে। ওরা সবসময় সজাগ থাকছে। উইকেটের মাঝে রান নেওয়ার জন্য দারুণ দৌড়াচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলি যেগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব, ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছে ওরা সেই সবকিছুই ভালভাবে করছে।'

এই কিন্তু প্রথম নয়। বরং মুম্বইয়ে কালকের ম্যাচ মিলিয়ে এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। ২০২২ সালে ইংল্যান্ড জয়ের হাসি হেসেছিল। গত বিশ্বকাপে ইংরেজদের হারিয়ে সেমিফাইনাল জেতে রোহিত শর্মার ভারত। এবার দেখার তৃতীয় সাক্ষাতে কী হয়। কিন্তু বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়, তখন কী হবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে, রিজার্ভ ডে রেখেছে আইসিসি। সেক্ষেত্রে ম্যাচ শুরু করতে দেরি হলে, বৃহস্পতিবার অতিরিক্ত ৯০ মিনিট থাকবে এবং শুক্রবারে এজন্য বরাদ্দ থাকছে ১২০ মিনিট। এটা নিশ্চিত করা হবে যে অন্তত ৫ ওভার যেন ম্যাচটি খেলা হয়। তবে, ম্যাচ যদি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে সুপার ৮ পয়েন্ট টেবিলের ভিত্তিতে ফল নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে, ফাইনালে পৌঁছে যাবে ইংল্য়ান্ড। কারণ, সুপার ৮-এ গ্রুপ পর্বে ভারতের থেকে ভাল অবস্থায় শেষ করেছেন ইংরেজরা। নিজেদের গ্রুপে ৩ ম্যাচেই জিতে শীর্ষ বাছাই হিসাবে শেষ করেছেন তাঁরা। অন্যদিকে, ২টি ম্যাচ জিতে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকেছে ভারত। এ প্রসঙ্গে উল্লেখ্য, সেমিফাইনালের ২টি ম্যাচই যদি বাতিল হয়, সেক্ষেত্রে টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।  

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget