এক্সপ্লোর

India vs South Africa: অধিনায়ক বাভুমাকে 'বামুন' বলে ডাক বুমরার, গোটা ঘটনা নিয়ে মুখ খুলল দক্ষিণ আফ্রিকা

India vs South Africa 2025: ইডেনে ম্যাচের প্রথম দিন বুমরা ত্রয়োদশ ওভারের শেষ বলটি করতেই তা আছড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্যাডে। তারপরেই বুমরার মন্তব্য ঘিরেই যত কাণ্ড।

কলকাতা: ছয় বছরের অপেক্ষার পরে ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছিল। সেই প্রত্যাবর্তন ম্যাচের প্রথম দিনই ভারত ও দক্ষিণ আফ্রিকার ধুন্ধুমার লড়াই দেখতে মাঠে হাজির হয়েছিলেন কাতারে কাতারে সমর্থক। তবে এই ম্যাচেই প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) উদ্দেশে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) করা এক মন্তব্য নিয়ে চারিদিকে তোলপাড়।

বুমরা ত্রয়োদশ ওভারের শেষ বলটি করতেই তা আছড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্যাডে। তেম্বা তখন সবে ক্রিজে নেমেছেন। কোনও রান করেননি। এবং বুমরার বলে প্রবল অস্বস্তিতে দেখাচ্ছে তাঁকে। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তবে আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। বেঁচে যান বাভুমা।

ভারতীয় দল এই সময়েই ডিআরএস নেবে কি না, সেই নিয়ে বোলার বুমরা, কিপার ঋষভ পন্থের মধ্য আলোচনা শুরু হয়। স্টাম্প মাইক্রোফোনে বুমরা ও পন্থের কথোপকথনটি শোনা যায়। এমনিতে কোনও ব্যাটারের থাইয়ে বল লাগা মানে সেটি স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাভুমার উচ্চতা কম হওয়ায় বলটি স্টাম্পে লাগতেও পারত, মত বুমরার। পন্থের উদ্দেশে বুমরাকে বলতে শোনা যায়, 'বওনা ভি তো হ্যায় ইয়ে।' যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'এ তো বামুনও।' পন্থ বলেন, 'বামুন, কিন্তু বলটা লেগেছে পায়ের অনেক ওপরে।' শেষমেশ ভারত রিভিউ নেয়নি।

তবে কিছু মহলে দাবি করেন বুমরার এই মন্তব্যে প্রোটিয়া অধিনায়ককে 'বডি শেম' করা হচ্ছে। এই নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট মুখ খুলল। দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স (Ashwell Prince) এই বিতর্ক থেকে নিজেদের দূরেই সরিয়ে নিলেন। সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা যায়, 'এই নিয়ে আর কোনও চর্চা হবে না। এই প্রথমবারই আমি এই বিষয়টি জানতে পারলাম। আমার মনে হয় না মাঠের মাঝে যা হয়েছে, তা নিয়ে আর কোনওরকম কোনও সমস্যা হবে।'

এই ম্যাচে বাভুমা নিজের পেশি চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। তবে রানে ফিরলেন না তিনি। তাঁর সংগ্রহ মাত্র তিন। বুমরার ওভারে এই ঘটনা ঘটার দুই ওভার পরেই কুলদীপ যাদবের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget