এক্সপ্লোর

The Ashes 2023: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, কোথায়, কখন দেখবেন অ্যাশেজের মহারণ?

ENG vs AUS: বিগত ২২ বছর ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া কোনও টেস্ট সিরিজ জেতেনি।

লন্ডন: সদ্যই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল (Australian Cricket Team)। এবার তাঁদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। অ্যাশেজ (The Ashes) সিরিজের মাধ্যমেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হচ্ছে। সদ্য টেস্টের বেস্ট হওয়া দলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে আলোড়ন ফেলে দেওয়া ইংল্যান্ডের (England Cricket Team) কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। 

২০২১-২২ মরশুমে অজিভূমে শেষবার দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই গোটা সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটুকু করতে পারেনি ইংল্যান্ড। ৪-০ ব্য়বধানে টেস্ট সিরিজ খুইয়েছিলেন জস বাটলার। তবে ইংল্যান্ডের মাটিতে আবার দুই দশকেরও অধিক সময় ধরে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে। ২০০১ সালে শেষবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে জয় পেয়েছিল। তাই দুই দলই কিন্তু বাড়তি উদ্দীপনা নিয়ে মাঠে নামবে।

সম্পূর্ণ সূচি

১৬ থেকে ২০ জুন- প্রথম টেস্ট- এজবাস্টান

২৮ জুন থেকে ২ জুলাই- দ্বিতীয় টেস্ট- লর্ডস

৬ জুলাই থেকে ১০ জুলাই- তৃতীয় টেস্ট- হেডিংলি

১৯ জুলাই থেকে ২৩ জুলাই- চতুর্থ টেস্ট- ওল্ড ট্রাফোর্ড

২৭ জুলাই থেকে ৩১ জুলাই- পঞ্চম টেস্ট- দ্য ওভাল

কখন ম্যাচ?

প্রতিটি টেস্ট ম্য়াচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ থেকে শুরু হবে। 

কোথায় দেখাবে খেলা?

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এই সিরিজটি দেখা যাবে।

অনলাইনে কী ভাবে দেখবেন ম্যাচ?

অনলাইনে লোনি লিভ অ্যাপে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

ইংল্যান্ডের একাদশ

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এজবাস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। মঈন আলি স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে ফিরে এসেছেন। চোটের জন্য ওলি স্টোন ও জোফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড ব্রিগেড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন জশ টাং। তিনিও দলের বাইরে রয়েছেন। ম্যাথু পটসও সুযোগ পাননি। ইংল্য়ান্ড অধিনায়ক স্টোকসের তরফে জানানো হয়েছে যে ২০২১-২৩ টেস্ট চ্য়াম্পিয়নশিপে যে তিন পেসার ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget