এক্সপ্লোর

The Ashes 2025-26: অ্যাশেজের জমজমাট প্রথম দিনে বোলারদের দৌরাত্ম্য, পড়ল ১৯ উইকেট, নজর কাড়লেন স্টার্ক, স্টোকস

AUS vs ENG: ইংল্যান্ডের ১৭২ রানের জবাবে দিনশেষে অজ়িদের স্কোর ১২৩ রানের বিনিময়ে নয় উইকেট। আপাতত ৪৯ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

পারথ: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৭ উইকেট। সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেখানে অ্যাশেজের (The Ashes 2025-26) প্রথম টেস্টের প্রথম দিন পড়ল ১৯টি উইকেট। পারথে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (AUS vs ENG) লড়াইয়ের প্রথম দিনে নজর কাড়লেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের ১৭২ রানের জবাবে দিনশেষে অজ়িদের স্কোর ১২৩ রানের বিনিময়ে নয় উইকেট। আপাতত ৪৯ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে সাজঘরে ফিরিয়ে শুরুটা স্বপ্নের মতোই করেন মিচেল স্টার্ক। অপর ওপেনার বেন ডাকেট স্বভাবচিত আক্রমণাত্মক ব্যাটিং করলেও তিনিও মিচেল স্টার্কের শিকার হন। ইংল্যান্ড মহাতারকা জো রুট তো খাতাই খুলতে পারেননি। স্টার্কের আগুনে বোলিংয়ে হাবুডুবু খাচ্ছিল ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে অলি পোপ এবং হ্যারি ব্রুক মিলে ইংরেজদের ইনিংস মেরামতির চেষ্টা করেন।

দুইজনে মিলে চতুর্থ উইকেটে ৪৫ রান যোগ করেন। তবে লাঞ্চের আগেই পোপ অর্ধশতরানের দোরগোড়ায় ৪৬ রান আউট হন। লাঞ্চের পর ইংল্যান্ড অধিনায়ক স্টোকসকে ছয় রানে সাজঘরে ফিরিয়ে স্টার্ক ইনিংসের চতুর্থ সাফল্যটি পান। এমন পরিস্থিতিতে ব্রুক জেমি স্মিথের সঙ্গ পান। ৫২ রানের ইনিংস খেলে অভিষেক ঘটানো ব্রেন্ডন ডগেটের শিকার হন ব্রুক। অপরপ্রান্ত থেকে উইকেট পড়ছে দেখে প্রতিআক্রমণের চেষ্টা করেন স্মিথ। কিন্তু কেউ তাঁকে সঙ্গই দেননি। গাস অ্যাটকিনসনকে ফিরিয়ে পঞ্চম সাফল্য পান স্টার্ক। শেষমেশ ১৭২ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

কেরিয়ার সেরা ৫৮ রানে সাতটি উইকেট নেন স্টার্ক। এটাই পারথের এই নতুন স্টেডিয়ামেও সেরা বোলিং পারফরম্যান্স। পাশাপাশি প্রথম বাঁ-হাতি ফাস্ট বোলার হিসাবে অ্যাশেজে ১০০টি উইকেট নেওয়ার গণ্ডি পার করেন। জবাবে ব্যাট করতে নেমে এদিন অজ়ি ওপেনাররা একসঙ্গে বোর্ডে কোনও রান যোগ করতে পারেননি। খাতার খোলার আগেই জ্যাক ওয়েদারল্ডকে ফেরান জোফ্রা আর্চার। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন চা পানের বিরতির আগে পর্যন্ত যাতে কোনও উইকেট না পরে, তা নিশ্চিত করেন।

কিন্তু ব্রাইডন কার্স চা পানের বিরতির পরেই স্মিথকে ১৭ রানে ফেরেন। এদিন চারে নামা উসমান খাওয়াজাও দুই রানে তাঁরই শিকার হন। ১৭ মিনিট মাঠের বাইরে ছিলেন তিনি। তার ফেরার পর ১০ মিনিটেই ইংল্যান্ড অল আউট হয়ে যাওয়ায় নিয়মের বেঁড়াজালে ওপেনিংয়ে নামতে পারেননি খাওয়াজা। এমনকী শুরুতেই উইকেট পড়ায় তিনেও তাঁর নামা হয়নি। তবে চারে নেমেও ব্য়র্থ তিনি। আর্চারের বলে লাবুশেন নয় রানে আউট হতেই অজ়িরা ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলে।

এমন পরিস্থিতিতে ট্র্যাভিস হেড এবং ক্যামেরন গ্রিন ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে গ্রিনের সঙ্গে মিলে ৪৫ রান যোগ করার পর স্টোকসের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ধরা দেন হেড। শুরু হয় স্টোকস-শো। শেষ পাঁচ উইকেটের সবকয়টিই নেন ইংল্যান্ড অধিনায়ক। অ্যালেক্স ক্যারি সর্বাধিক ২৬ রানের ইনিংস খেলেন। আপাতত অজ়িদের হয়ে ন্যাথান লায়ন তিন রানে অপরাজিত রয়েছেন। ডগেট অবশ্য এখনও খাতা খুলতে পারেননি। এহেন ঘটনাবহুল প্রথম দিনের পর সকলের নজর পারথ টেস্টের দ্বিতীয় দিনের দিকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget