এক্সপ্লোর

Mary Kom: মেরি কমের বাংলোয় চুরি, লক্ষাধিক টাকার দামী আসবাব, টিভি নিয়ে পালাল চোরেরা

Mary Kom Update: ফরিদাবাদের যে মেরি কমের বাংলো, তা দীর্ঘদিন ধরেই বন্ধছিল। সেখানেই চুরি হয়েছে বলে জানা গিয়েছে।  বেশক কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে।

ফরিদাবাদ: এবার চুরি হল মেরি কমের বাড়িতে। কিংবদন্তি ভারতীয় মহিলা বক্সারের ফরিদাবাদের বাড়িতে চোরেরা হানা দিল। দামি আসবাবপত্র, টিভি আরও অন্যান্য অনেক কিছুই চুরি হয়েছে বলে জানা গিয়েছে। একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে মেঘালয়ে গিয়েছিলেন মেরি কম। ফরিদাবাদের যে মেরি কমের বাংলো, তা দীর্ঘদিন ধরেই বন্ধছিল। সেখানেই চুরি হয়েছে বলে জানা গিয়েছে।  বেশক কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে।

এ বিষয়ে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার বলেছেন, "আমি এই মুহূর্তে বাইরে। বাড়িতে নেই। আমার ফরিদাবাদের বাড়িতে হয়েছে চুরির ঘটনাটি। আমার প্রতিবেশীরা জানিয়েছেন যে গত ২৪ সেপ্টেম্বর চোর এসেছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে অনেক আসবাসপত্র ও টিভি নিয়ে যাচ্ছে তারা। আমি সত্যিই খুব আতঙ্ক ও ভয়ে রয়েছি।" পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন মেরি কম। এছাড়া এই ঘটনার তদন্তের স্বার্থে ৬টি দলও গঠন করা হয়েছে। 

উল্লেখ্য, মেরি কমের ফরিদাবাদের যে সুরাজকুন্ড সেক্টর ৪৬ এর বাড়ি রয়েছে, সেই বাড়ির পেছনে একটি মই রাখা দেখতে পেয়েছিলেন কিংবদন্তি বক্সারের প্রতিবেশীরা। তাঁরাই এরপর মেরি কমের ম্যানেজারকে পুরো বিষয়টি জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

দাম্পত্যে ইতি টেনেছেন মেরি কম

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রকাশিত খবর অনুযায়ী, কারুং ওঙ্খেলার সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে ইতি টেনেছেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। নিজেও এই বিষয়ে নিশ্চিত করেছিলেন বিশ্বজয়ী বক্সার। ২০২২ সালে নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মেরির প্রাক্তন স্বামী কারুং। মণিপুর বিধানসভা ভোটে নির্বাচনী প্রচারের জন্য মেরি ও তাঁর প্রাক্তন স্বামী প্রায় ২-৩ কোটি টাকা খরচ করেছিলেন। কিন্তু কারুং হেরে যাওয়ার পর দুজনের মধ্যে সম্পর্কের দূরত্বও বাড়তে থাকে। এরপরই নাকি দিল্লিতে একা থাকছিলেন কারুং। অন্য়দিকে ফরিদাবাদে চার সন্তানকে নিয়ে থাকা শুরু করেছিলেন মেরি কম। এরইমাঝে আবার এক ব্য়বসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মেরি, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু সেই সম্ভাবনাতে নিজেই জল ঢেলে দিয়েছিলেন মেরি। এর আগে মেরি কম অবসর নিয়ে নিয়েছেন এমন খবরও প্রকাশ্যে এসেছিল। যদিও সেই খবরটি ভুয়ো বলে জানিয়িলেন স্বয়ং মণিপুরি বক্সারই। মেরি কম বিবৃতিতে জানান, 'আমার মিডিয়ার বন্ধুরা, আমি এখনও অবসর ঘোঘণা করিনি, আমার মন্তব্যের ভুল ব্যাখা দেওয়া হয়েছে। আমার অবসর ঘোষণা করার হলে আমি নিজে মিডিয়ার সামনে এসে সেটা জানাব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget