এক্সপ্লোর

Travis Head: অ্যাডিলেডে অনবদ্য হেড, দুরন্ত শতরানে ব্র্যাডম্যানদের তালিকায় নাম লেখালেন ট্র্যাভিস

The Ashes 2025: তৃতীয় অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনের খেলাশেষে অস্ট্রেলিয়া আপাতত ইংল্যান্ডের থেকে ৩৫৬ রানে এগিয়ে রয়েছে।

অ্যাডিলেড: তৃতীয় অ্যাশেজ (The Ashes) টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের আশায় জল ঢেলে ছিলেন একজন 'হোমটাউন হিরো' অ্যালেক্স ক্যারি। দ্বিতীয় ইনিংসে ইংরেজদের প্রবল চাপে ফেললেন ঘরের মাঠে খেলা আরেক তারকা ট্র্যাভিস হেড (Travis Head)। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়ার হাতে। এই শতরানের সুবাদেই ডন ব্র্যাডম্যানদের এলিট তালিকায় ঢুকে পড়লেন হেড।

সিরিজ়ের মাঝপথেই তাঁর ব্যাটিং পজিশন বদল হয়েছিল। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে এসেছিলেন হেড। অ্যাডিলেডে উসমান খাওয়াজা উপস্থিত থাকলেও, সেই ওপেনই করলেন হেড আর গড়ে ফেললেন ইতিহাস। এদিন বেন স্টোকস এবং জোফ্রা আর্চারের লড়াকু শতরানের পার্টনারশিপে ইংল্যান্ডের মধ্যে আশার আলো জেগেছিল। স্টোকসের ৮৩ ও আর্চারের ৫১ রানের ইনিংস ইংরেজদের লিড ১০০-র নীচে নামিয়ে আনতে সাহায্য করে। ২৮৬ রানে অল আউট হয় ইংল্যান্ড।

এরপরে নতুন বলে জ্যাক ওয়েদারল্ডকে শুরুতেই ব্রাইডন কার্স সাজঘরে ফেরানোর পর স্টোকসদের আশা আরও বাড়ে। তবে সবকিছু লন্ডভন্ড করে দেন হেড। কেরিয়ারের ১১তম টেস্ট শতরান হাঁকান তিনি। ক্যারির সঙ্গে মিলে ১২২ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন তিনি। দিনশেষে ১৪২ রানে অপরাজিত রয়েছেন হেড। আর ক্যারির সংগ্রহ ৫২ রান। 

হেড এই শতরানের সুবাদেই ব্র্যাডম্যান, স্টিভ স্মিথদের বিশেষ তালিকায় নাম লেখালেন। মাত্র পঞ্চম ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ায় এক মাঠে নাগাড়ে শতরান হাঁকানোর কৃতিত্ব গড়লেন হেড। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০২২ ও ২০২৪ ভারতের বিরুদ্ধে গত বছর এবং তারপর আজ, অ্যাডিলেডে নাগাড়ে চার টেস্টে সেঞ্চুরি হাঁকালেন হেড।

নিজের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে হেডের রেকর্ড অনবদ্য। ১১ ইনিংসে ৮৭.৩৩ গড়ে তিনি ৭৮৬ রান করেছেন। এই মাঠে চারটি শতরানের পাশাপাশি দুইটি অর্ধশতরানও এসেছে হেডের ব্যাট থেকে। চলতি বছরে ১০ টেস্টের ১৯টি ইনিংসে ৪৩-র গড়ে ৭৩১ রান করেছেন হেড। স্ট্রাইক রেট ৭৯.৭১। দুইটি শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। চলতি অ্যাশেজেও দারুণ ফর্মে হেড। ইতিমধ্যেই ৩৫১ রান করে ফেলেছেন তিনি।

তাঁর আজকের শতরানে ইংল্যান্ড একেবারে ব্যাকফুটে চলে গিয়েছে। তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর চার উইকেটের বিনিময়ে ২৭১ রান। আপাতত ৩৫৬ রানে এগিয়ে রয়েছে অজ়িরা। ইংল্যান্ড যে ক্রমেই এই টেস্টেও আরও চাপে পড়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য।   

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget