এক্সপ্লোর

U-19 Women's World Cup: প্রকাশিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি, কবে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন ভারত?

ICC U19 Women’s T20 World Cup: পরের বছরের শুরুতে মালয়েশিয়ায় ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহিলাদের দ্বিতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসবে।

দুবাই: শেফালি বর্মার নেতৃত্ব মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U-19 Women's World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। গত বারের চ্যাম্পিয়নরা নিজেদের খেতাব বাঁচানোর লক্ষ্যে মাঠে নামতে চলেছে। ১৯ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় তরুণীরা।

পরের বছরের শুরুতে মালয়েশিয়ায় ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহিলাদের দ্বিতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসবে। সেই বিশ্বকাপের সূচি প্রকাশ করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় দলকে গ্রুপ 'এ'-তে আয়োজক মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ় এবং শ্রীলঙ্কার সঙ্গে রাখা হয়েছে। ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র রয়েছে গ্রুপ 'বি'-তে। দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড, সামোয়া এবং আফ্রিকা থেকে যোগ্যতা অর্জন করা আরেকটি দল নিয়ে তৈরি হয়েছে গ্রুপ 'সি'। আর গ্রুপ 'ডি'-তে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং স্কটল্যান্ডের সঙ্গে এশিয়া থেকে যোগ্যতা অর্জন করা একটি দল থাকছে।

ভারতীয় দল ১৯ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ২১ জানুয়ারি আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩ জানুয়ারি ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ২৫ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সুপার সিক্সের খেলা আয়োজিত হবে। চারটি গ্রুপ থেকেই প্রথম তিনটি দল সুপার সিক্স পর্বে নামার ছাড়পত্র পাবে। এই পর্বে সুপার সিক্সে পৌঁছনো বাকি দলগুলির বিরুদ্ধে গ্রুপ পর্বে জয়ের ফলে যে পয়েন্ট পাবে দলগুলি, সেই পয়েন্ট নিয়েই মাঠে নামবে।

সুপার সিক্সেও ছয়টি দলের দুইটি গ্রুপ রয়েছে। সুপার সিক্সে গ্রুপ 'এ' এবং গ্রুপ 'ডি'-র দলগুলি মিলে গ্রুপ ১ এবং বাকি দুই গ্রুপের দল মিলিয়ে গ্রুপ ২ গঠিত হবে। তবে এখানে সবাই সবার বিরুদ্ধে খেলবে না। কোনও দলই নিজেদের গ্রুপের পর্বে খেলা দলগুলির বিরুদ্ধে খেলবে না। খেলবে অপর গ্রুপের দলে ভিন্ন স্থানে শেষ করা দুই দলের বিরুদ্ধে। ধরা যাক ভারত গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পৌঁছল। সেখানে গ্রুপ ১-র ম্যাচে ভারত গ্রুপ 'ডি'-র চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না। খেলবে গ্রুপ 'ডি'-তে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করা দুই দলের বিরুদ্ধে। সুপার সিক্সের এই লড়াইয়ের পর সেখান থেকে প্রতিটি গ্রুপের সেরা দুইটি দলই সেমিফাইনালে পৌঁছবে।

দুই সেমিফাইনালই হবে ৩১ জানুয়ারি। ২ ফেব্রুয়ারি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাবি লড়াই আয়োজিত হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে কোনও রিজার্ভ ডে না থাকলেও, ১ ফেব্রুয়ারি সেমিফাইনাল ও ৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনালের রিজার্ভ ডে হিসাবে রেখেছে আইসিসি। যাতে কোনও কারণে নির্ধারিত দিনে ম্যাচ খেলা না হলে, তা পরবর্তী দিনে খেলা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: অস্ত্রোপ্রচারে না! মাসশেষেই ফের প্রতিযোগিতায় নামতে চলেছেন নীরজ চোপড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget