এক্সপ্লোর

U19 World Cup 2026: অ্যারন জর্জের অনবদ্য শতরানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানদের হেলায় হারাল ভারত

India vs Afghanistan: ৫৩ বল ও সাত উইকেট হাতে রেখে আফগানিস্তানকে পরাজিত করল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল।

হারারে: সামনে ছিল ৩১১ রানের বড় লক্ষ্য। প্রতিপক্ষ আফগানিস্তান। চ্যালেঞ্জটা যে কঠিন ছিল, তা বলাই বাহুল্য। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন কার্যত হেসেখেলে ফাইনালে পৌঁছল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2026) সেমিফাইনাল ম্যাচে ৫৩ বলে সাত উইকেট হাতে রেখেই আফগানদের হারাল আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন দল। টিম ইন্ডিয়ার জয়ের নায়ক ওপেনার অ্যারন জর্জ (Aaron George)। অনবদ্য ১১৫ রানের ইনিংসে দলকে জেতালেন তিনি।

এই নিয়ে দশমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত। জুনিয়র টিম ইন্ডিয়া ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ট্রফি জিততে পারে কি না, এবার সেটাই দেখার। শুক্রবারের সেই ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুরন্ত শতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন জর্জই।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগান ওপেনাররা দলের হয়ে বড় রানের ভিত গড়েন। অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুইজনে। শেষমেশ দীপেশ দেবেন্দ্রন খালিদকে ৩১ রানে ফিরিয়ে সেই পার্টনারশিপ ভাঙেন। আরেক ওপেনার ওসমান সাদিন বেশ মন্থর গতিতে ৩৯ রান করে কণিষ্ক চৌহানের বলে আউট হন। তবে এরপরে ফয়জ়ল শিনোজাদা এবং উজ়াইরুল্লা নিয়াজ়াই দুরন্ত পার্টনারশিপ গড়েন। দুইজনে সেঞ্চুরি হাঁকান। এই দুইজনের ইনিংসেই আফগানিস্তান তিনশোর গণ্ডি পার করে। ৫০ ওভারে চার উইকেটে ৩১০ রান তোলে।

বড় রান তাড়া করতে নেমে ভারতীয় দল শুরুটা দারুণভাবে আক্রমণাত্মক মেজাজে করে। আফগানিস্তান শুরুর দিকেই মাত্র ২২ রানে বৈভব সূর্যবংশীর ক্যাচ ফেলেন। সেই ক্যাচ ফেলার খেসারত দিতে হয় তাদের। মাত্র ২৪ বলে অর্ধশতরান পূরণ করে সূর্যবংশী। জর্জও মাত্র ২০ রানে জীবনদান পান। পাওয়ার প্লের ১০ ওভারেই ৯১ রান তুলে ফেলে ভারত। তবে দশম ওভারে বড় শট মারতে গিয়েই ৩৩ বলে ৬৮ রানে আউট হয় বৈভব। তবে বৈভব আউট হলেও ভারতের রানের গতি কমেনি। 

জর্জের সঙ্গে পার্টনারশিপ গড়েন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে। দুইজনেই একের পর এক দুরন্ত শট খেলে আফগান বোলারদের থিতু হওয়ার সুযোগই দেননি। দুইজনেই অর্ধশতরান পূরণ করেন। শেষমেশ ৬২ রানে সাজঘরে ফেরেন মাত্রে। তাঁর আউট হওয়ার পর বিহান মলহোত্র ব্যাটিংয়ে নামেন। এমন সময় পরিস্থিতি বুঝে জর্জ খানিকটা দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। বিহানও জীবনদান পান। তিনি নো বলে আউট হন।

দেখতে দেখতেই বিহান ও জর্জ ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। জর্জ ৯৫ বলে এক দুরন্ত শতরান পূরণ করেন। জর্জ শেষমেশ ১১৫ রানে আউট হলেও ততক্ষণে ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বিহান ৩৮ রানে অপরাজিত থাকেন। ৪১.১ ওভারেই ৩১১ রান তাড়া করে ফেলে ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget